তুষার আবদুল্লাহ
মতামত

সড়কে আর কোনও প্রাণীর মৃতদেহ নয়

তুষার আবদুল্লাহ

সকালে পথে নেমেছি। নেমেই নগর সেবকদের আবর্জনার গাড়ির মুখোমুখি। পথ আটকে দাঁড়িয়ে আছে। সামনে-পেছনে বাহনের জট লেগে গেলো। ট্রাকের চালক দেখলাম না। চতুর্দিক থেকে হর্ন বাজছে। শব্দদূষণ অসহনীয় হয়ে উঠলো। বেশ কিছুক্ষণ পর একজন এলেন। তিনি ট্রাকটিকে যেভাবে নড়াতে-চড়াতে শুরু করলেন তা একরকম আতঙ্কেরই।

আগের রাতেও এমন হয়েছে। রিকশায় ধানমন্ডির হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে হচ্ছিল; তখন যেভাবে গর্জন করে ট্রাক ছুটছিল, মনে হচ্ছিল–নটর ডেমের শিক্ষার্থী বা এনটিভি অনলাইনের সাবেক সংবাদকর্মীর মতো পরিণতি আমাদের যে কারোরই হতে পারে, যেকোনও মুহূর্তে।

পথে যে শুধু সিটি করপোরেশনের আবর্জনা বহনকারী ট্রাক বেপরোয়া তা নয়। ব্যক্তি, দফতর, প্রতিষ্ঠান সবার চলাচল বেসামাল। গত রাতেই ধানমন্ডিতে দেখলাম মোটরবাইক ও গাড়ি নিয়ে বীভৎস চিৎকারে উদ্দাম প্রতিযোগিতা চলছে। অথচ প্রতিদিনই এমন উদ্দাম প্রতিযোগিতায় তারুণ্যের মৃত্যুর খবর আসছে। কোনও মৃত্যুকেই আমরা পরোয়া করছি না। তার মানে এই যে আমরা চলছি, আমরা কি সংজ্ঞাহীন?

মানুষ, সমাজ কখন সংজ্ঞাহীন হয়? যখন সইতে না পারার চেয়ে বেশি কোনও কিছুর চাপ বা ভার তার ওপর চেপে বসে কিংবা প্রবেশ করে অথবা তৈরি হয় কোনও শূন্যতা। সেটি লবণ, পুষ্টি, খনিজ যাই হোক না কেন। আমরা দেখছি, মানুষ ও সমাজের একটি অংশ সচ্ছলতার অতিপুষ্টি ভোগের সুযোগ পাচ্ছে। অথচ এত সচ্ছলতা তার গঠন প্রক্রিয়াতেই ছিল না। এই সচ্ছলতা যেমন টাকার, তেমনই ক্ষমতারও। হঠাৎ ক্ষমতা ও টাকার সচ্ছলতা সইতে না পেরে আমরা একরকম ভারসাম্য হারিয়ে ফেলেছি। চলাচলে সংজ্ঞা হারানোর লক্ষণ।

সংজ্ঞা হারানোর আরেকটি কারণ হলো আমরা হারিয়েছি আমাদের মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ। যে কারণে আমরা দেখছি– সিটি করপোরেশনের অধিকর্তা যেমন জানেন না তার নিয়ন্ত্রণাধীন ময়লার ট্রাক সকালে চলাচল করে, তেমনই অভিভাবক হিসেবেও আমার কাছে অজানা সন্তান কোথায়, কেন সারা রাত কাটালো, তার বন্ধু কারা? দায়িত্বহীন বলেই অসময়ে তার হাতে তুলে দিচ্ছি গাড়ির চাবি।

সচ্ছলতার আস্ফালন। বেসামাল গতি নিয়ে বছরের পর বছর কথা বলে যাচ্ছি। লিখছি। আমাদের সন্তানরা নিরাপদ সড়কের দাবিতে ২০১৮-তে পথে নামলো। কিন্তু সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হলো না। শিক্ষার্থীর মৃত্যুর খবরে প্রতিদিন কেঁপে উঠছে বুক। সড়কের নিরাপত্তা নিশ্চিত করা গেলো না কেন?

পরিবহনের গতি ও আচরণ নিয়ন্ত্রণের জন্য যেটুকু আইন আছে, সেটুকুও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কারণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি। প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত বলেই, তাদের পরোয়া করার বিন্দু তাগিদ নেই পরিবহন মালিক, চালক, শ্রমিকদের।

শিক্ষার্থী, জনতার প্রতিরোধ, সরকারের নির্দেশনার পরও পরিবহন খাত আপন খেয়াল-খুশিতে চলছে। সড়কে তাদের চলাচল পথচারীদের তাচ্ছিল্য করে। এই দুঃসাহস তারা পান, পেশা বা পেশাজীবীদের রাজনীতিকরণে। যাত্রী পরিবহনের সরকারি-বেসরকারি খাত থেকে শুরু করে সিটি করপোরেশনের ট্রাক চালক-শ্রমিকের শক্তি রাজনীতি। কোনও একটি সরকারকে নির্দিষ্ট করা যাবে না। সব সরকারের সময়েই এর সঙ্গে যুক্তরা সরকারকে বিব্রত করেছে। ফলে প্রাণ যতই ঝরে পড়ুক পথে, প্রতিবাদ হোক যত উচ্চকণ্ঠে, ফল– নিরাপদ সড়কের স্বপ্ন আকাশকুসুমই থেকে যাবে। ব্যক্তির নৈতিকতা না ফিরলে বেপরোয়া গতির তরুণরাও পথে বেসামাল রয়ে যাবে। বেঁচে থাকতে গোবেচারা যাত্রী আমরা জীবন হাতে নিয়ে চলবো। কারণ, তাদের সব সচ্ছলতার দায় যে আমাদেরই!

নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, তাদের সহপাঠীকে হারানোর পর একটি দাবি তুলেছে– ‘সড়কে মানুষ তো দূরের কথা, একটি প্রাণী বা পাখির মৃতদেহ দেখতে চাই না। মানুষের মতো তাদেরও স্বজন আছে, অনুভূতি আছে’– এই দাবি হোক সবার।

লেখক: গণমাধ্যমকর্মী

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা