ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ড. এ পি জে আব্দুল কালাম’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (১৬ অক্টোবর), ৩১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: লালন শাহ’র জন্ম

ঘটনাবলী:

৬৯০ - উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

১৭১০ - ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৫৬ - মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ - অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৭৯৩ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোরিলয়ন বোনাপাটের হেরেনা দ্বীপে নিবার্সন করেন।

১৮১৫ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮২৯ - আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ - আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৬৭ - আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৯০৫ - বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।

১৯০৫ - স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

১৯১৫ - রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্ম নিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধেন।

১৯২৩ - ওয়াল্ট ডিজনি ও তার ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৪৩ - বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৫ - কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ - চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরেণ হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।

১৯৯৭- এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

১৯৯৮ - লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেফতার হন।

২০২০ - প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

আরও পড়ুন: সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা

জন্মদিন:

১৪৩০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।

১৭৫৮ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক। (মৃ.২৮/০৪/১৮৪৩)

১৮৪০ - জাপান কুরডা কিয়টাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৮৫৪ - অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। (মৃ.৩০/১১/১৯০০)

১৮৬৩ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৭৬ - জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯১৩)

১৮৮৮ - ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার। (মৃ. ১৯৫৩)

১৯০৮ - এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ। (মৃ. ১৯৮৫)

১৯১৮ - লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক। (মৃ. ১৯৯০)

১৯২১ - সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক। (মৃ.০৩/১২/২০০৩)

১৯২৫ - অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।

১৯২৭ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার। (মৃ.১৩/০৪/২০১৫)

১৯২৯ - ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।

১৯৪৮ - হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী কবি, গীতিকার।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম “বাতাসে লাশের গন্ধ”।

কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে “রুদ্র স্মৃতি সংসদ”।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি বরিশাল আমানত গঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার সাহেবের মাঠ গ্রামে।

আরও পড়ুন: সংবিধান গণপরিষদে উত্থাপন

তার বাবার নাম ডা. শেখ ওয়ালিউল্লাহ ও মায়ের নাম শিরিয়া বেগম। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম৷ ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রর।

ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার বোনের ট্র্যাংক থেকে তিনি ও তার মামাতো ভাইয়েরা মিলে টাকা ধার করেন। কথা ছিল তারা সিনেমা দেখতে যাবেন।

কিন্তু সেটি না করে রুদ্র আরেকটি কাজ করলেন। তারা একটি লাইব্রেরি তৈরি করলেন। সেই লাইব্রেরির নাম দেয়া হয়েছিল বনফুল লাইব্রেরি। এছাড়া ছোটবেলায় রুদ্র অনেক অভিমানীও ছিলেন। একটা ঘটনা থেকে তা আঁচ করা যায়।

আরও পড়ুন: নীলিমা ইব্রাহিম’র জন্ম

দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন। আবার একই স্কুলের পরিচালনা পরিষদে ছিলেন তার বাবা। নিজের ছেলেকে প্রথম স্থানের পুরস্কার দেয়াটা তিনি সমীচীন মনে করেননি।

তিনি ভেবেছিলেন সেটা স্বজনপ্রীতি হতে পারে। অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে। কিন্তু রুদ্র তার বাবার দেয়া সব বই ফিরিয়ে দিয়েছিলেন অভিমান করে।

আরও পড়ুন: সৈয়দ ওয়ালিউল্লাহ’র প্রয়াণ

ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। ছাত্র হিসেবে তিনি মেধাবী ছিলেন। চার বিষয়ে লেটার মার্কস পেয়েছিলেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন।

ঢাকা কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৮০ সালে সম্মানসহ বিএ এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

১৯৮১ সালের ২৯ জানুয়ারি লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

১৯৫৮ - টিম রবিনস, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।

১৯৬২ - ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।

১৯৭০ - মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৫ - জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৮৬ - ডারক বেররিগটের, ডাচ ফুটবল।

১৯৯০ - আমিনা সাট, জাপানি গায়ক।

১৯৯৭ - নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: বিশ্বে ডাক ব্যবস্থা চালু

মৃত্যুবার্ষিকী:

৯৭৬ - দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা। (জ. ৯১৫)

১৩৫৫ - সিসিলির রাজা লুইস।

১৫৫৩ - লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।

১৭৯১ - গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

১৭৯৩ - মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী। (জ. ১৭৫৫)

১৮৯৬ - মনমোহন ঘোষ, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার। (জ.১৮৪৪)

১৯৫১ - লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৫)

১৯৫৬ - জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী। (জ. ১৮৭৩)

১৯৫৯ - জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী। (জ. ১৮৮০)

১৯৭৮ - ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা। (জ. ১৯১৩)

১৯৮১ - রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক। (জ.১৯১৭)

১৯৮৭ - বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।

১৯৮৯ - কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা। (জ. ১৯১৫)

১৯৯২ - বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়। (জ.১৯১৮)

১৯৯২ - শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী। (জ. ১৮৯৮)

১৯৯৪ - সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র। (জ.১১/১১/১৯০৮)

২০০৩ - আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।

২০০৫ - উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।

২০০৭ - ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী। (জ. ১৯২১)

২০১০ - বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।

২০২০ - প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০২২ - দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। (জ.১৯৩৪)

আরও পড়ুন: হেলাল হাফিজ’র জন্ম

দিবস:

বিশ্ব খাদ্য দিবস ৷

বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস ৷

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা