সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

ঐতিহাসিক ‘জাহাজমারা দিবস’   

জেলা প্রতিনিধি: আজ ঐতিহাসিক জাহাজমারা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসে ১১ আগস্ট এক গৌরবোজ্জ্বল দিন। পাকিস্তানিদের জাহাজ আক্রমণ করে দখল করে নেওয়াই এ দিনটিকে ‘মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট’ বলা হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদিবাসী দিবস

এই দিনে ৭ টি যুদ্ধজাহাজ নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর মারণাস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও রসদ নিয়ে যাচ্ছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর সাহসী কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান সেগুলোকে আটকে দেন।

১৯৭১ এর যুদ্ধের সময় টাঙ্গাইলের যমুনা-ধলেশ্বরী নদীপথের মাটিকাটা এলাকায় দায়িত্বে ছিলেন এই বীর সেনানী।

সাহসী এ যোদ্ধা অল্প কয়েকজনকে সাথে নিয়ে প্রাণপণ লড়াই করে পাকিস্তানি বাহিনীর ২ টি অস্ত্রবোঝাই জাহাজ ‘এস ইউ ইঞ্জিনিয়ার্স এল সি-৩’ ও ‘এস টি রাজন’ ধ্বংস করে দেয়। গোলাবারুদ কে ঘিরে বীর মুক্তিযোদ্ধাদের এই সাফল্যে পাকিস্তানিদের সকলপরিকল্পনা ব্যর্থ হয়।

আরও পড়ুন: এস এম সুলতান’র জন্ম

পাকিস্তানি হানাদার বাহিনীদের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি।

বীর মুক্তিযোদ্ধারা তৎকালীন জাহাজগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ২১ কোটি টাকা মূল্যের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ হাতে পেয়েছিলেন।

পাকিস্তানি বাহিনী এ যুদ্ধজাহাজ ও অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য মরিয়া উঠে। পাকিস্তানি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি , ব্রিগেডিয়ার কাদের খানের নেতৃত্বে ৪৭ ব্রিগেড, ৫১ কমান্ডো ব্রিগেড ও বিমান বাহিনীর ২ টি এফ-৮৬ জেট বিমান মুক্তিবাহিনীদের আক্রমণ করে।

আরও পড়ুন: ক্ষুদিরাম বসু’র প্রয়াণ

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সাহসী নেতৃত্বে পাকিস্তানি বাহিনীরা আবারো পিছু হটতে বাধ্য হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাসে এই যুদ্ধকে পট পরিবর্তনকারী অধ্যায় বা ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সরকার কমান্ডার হাবিবুর রহমানের সাহসিকতা ও নেতৃত্বের জন্য তাকে ‘বীরবিক্রম’ ও ‘জাহাজমারা হাবিব’ উপাধিতে ভূষিত করে।

মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক জুলফিকার হায়দার জানান, ‘জাহাজমারার ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণীয় একটি অধ্যায়। ঐ দিনের ঘটনায় আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু

নতুন প্রজন্মকে জাহাজমারার ঐতিহাসিক ঘটনাটি জানাতে টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাজকান্দিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ও অযত্ন-অবহেলায় থাকায় সাহসিকতার স্মৃতি আজ মলিন হতে বসেছে। জাহাজমারা হাবিবের স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা দ্রুত স্মৃতিস্তম্ভটি সংস্কারের দাবি জানিয়েছে। হাবিব পরিবারের পক্ষ দিবসটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা