ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে আয়োজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (২৩ জুন), ৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ৪ জিলহজ্জ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ইবনে সিনা’র প্রয়াণ

ঘটনাবলী :

০৯৩০ - পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।

১৫৩৬ - জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।

১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু এবং ঐ যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।

১৮৬০ - উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।

১৯২৬ - নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ - ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।

১৯৪১ - সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।

১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

১৯৪৯ - হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।

১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।

১৯৬৫ - কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৭৮ - অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
সন্দীপ দত্তের উদ্যোগে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

১৯৮০ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।

১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।

১৯৮৯ - ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।

১৯৯৪ - ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : নীলিমা ইব্রাহিম’র প্রয়াণ

জন্মদিন :

৪৭ - কায়েসারিওন, মিশরের রাজা।

১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে।

১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।

১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।

১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।

১৮৫৪ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার। (মৃ.১২/০৫/১৯৩৬)

১৮৬৭ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক। (মৃ.১৩/০১/১৯৫৯)

১৮৮৯ - আনা আখমাতোভা, খ্যাতনামা রুশ কবি। (মৃ. ১৯৬৬)

১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।

১৯০৪ - কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩৮)

১৯০৭ - জেমস মীড, ব্রিটিশ অর্থনীতিবিদ। (মৃ. ১৯৯৫)

১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। (মৃ.০৭/০৬/১৯৫৪)

১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক। (মৃ. ১৯৯০)

১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।

১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। (মৃ. ১৯৮৭)

১৯৩৬ - পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। (মৃ.২০২০)
সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।

১৯৩৭ - মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০ তম প্রেসিডেন্ট।

১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।

১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। (মৃ.৩১/০৭/১৯৫৪)

১৯৫১ - রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ।

১৯৫৭ - ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।

১৯৬৪ - জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭২ - জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়।

১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়।

১৯৮০ - রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।

১৯৮০ - জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।

১৯৮৪ - ডুফি, ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

আরও পড়ুন : বিশ্ব বাবা দিবস

মৃত্যুবার্ষিকী :

৭৯ - ভেস্পাসিয়ান, রোমান সম্রাট।

১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক। (জ. ১৭৭৩)

১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯১৪ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্ম গুরু, দার্শনিক। (জ.১৮৩৮)

১৯৫৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা। (জ.০৬/০৭/১৯০১)

১৯৫৯ - বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৯৮০ - সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর পুত্র। (জ. ১৯৪৬)

১৯৯০ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ। (জ.০২/০৪/১৮৯৮)

১৯৯৫ - জোনাস এডওয়ার্ড সল্ক, মার্কিন মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। (জ. ১৯১৪)

১৯৯৬ - রে লিন্ডওয়াল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৯২১)

২০১১ - পিটার ফক, মার্কিন অভিনেতা। (জ. ১৯২৭)

২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

আরও পড়ুন : সুফিয়া কামালের জন্মদিন

দিবস :

পলাশী দিবস।

জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস।

আন্তর্জাতিক জনসেবা দিবস।

আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস।

আজ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে দেশের ক্ষমতাসীন দল। দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম দল।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবহেলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।

আরও পড়ুন : নির্মলেন্দু গুণ’র জন্মদিন

২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ।

১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম "আওয়ামী লীগ" করা হয়। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা