সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

সাকিব আল হাসানের জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : পুলিশের অভিযানে নিহত ১৩

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (২৪ মার্চ) ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ১ রমযান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :
১৩০৭ আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৩৫১ ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৩ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮৬১ লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।
১৯০২ বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯১৮ জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
১৯৩৩ এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
১৯৪০ শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
১৯৪৬ লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।
১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।
১৯৫৬ পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৭ যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
১৯৮২ বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৯৯ ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।

আরও পড়ুন : ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

জন্মদিন :
১৪৯৪ জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।
১৬৯৩ ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৭৩৩ ইংরেজ রসায়নবিজ যোশেফ প্রিস্টলি ।
১৮০৯ ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।
১৮৩৪ উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী।
১৮৩৫ অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।
১৮৪১ নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৮৬৩ খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।
১৮৭৪ বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি।
১৮৮৪ নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।
১৯০৩ নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ডট।
১৯০৯ বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরী।
১৯১৭ নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী জন কেন্ড্রেও।
১৯২৫ কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯২৬ নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার ডারিও ফো।
১৯৩০ আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন।
১৯৩৩ অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা।
১৯৪৪ সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।
১৯৪৯ শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।
১৯৬০ জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।
১৯৬১ ডিন জোন্স, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯৬৫ দ্য আন্ডারটেকার, মার্কিন পেশাদার কুস্তীগির।
১৯৭৩ আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স।
১৯৭৭ জেসিকা চ্যাস্টেইন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৭৯ গ্রেম সোয়ান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯৮৭ সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৩শে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাশরুর রেজা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মাতা শিরিন শারমিন একজন গৃহিণী।

সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। এছাড়া ২০২২ সাল পর্যন্ত, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।

সাকিব আল হাসান ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র‍্যাংকিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২১৭) সংগ্রাহক হন।

তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন। ২০১৯ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সাথে দীর্ঘদিন তিন ফরমেটের (টেস্ট, ওয়ান-ডে, টি-২০) ক্রিকেটের শ্রেষ্ঠ, নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসাবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের।

১৯৮৭ ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস।

আরও পড়ুন : এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি

মৃত্যুবার্ষিকী :
০৮০৯ আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।
১৬০৩ প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
১৭৭০ আশরাফ আলি খান (নবাব)
১৭৭৬ ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৮৮২ একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।
১৮৯৯ বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯০৪ একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।
১৯০৫ জুল ভার্ন, ফরাসি লেখক।
১৯৪৬ রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।
১৯৫০ ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।
১৯৭১ রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।
২০০২ নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।
২০০৫ ভি বালসারা ভারতীয় সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী।
২০১০ রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০১৩ নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।
২০২০ বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক, প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু।
২০২২ বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : রমজানে সড়কে পুলিশের ১৫ নির্দেশনা

দিবস :
বিশ্ব যক্ষ্মা দিবস ৷
বিশ্ব আবহাওয়া দিবস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা