ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন :

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১৯ মার্চ) চৈত্র ৪, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলী :

১৯৪৪ - উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।

১৯৪৮ - পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।

১৯৭১ - পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা৷

১৯৭২ - বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৭ - বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।


জন্মদিন :

১৮১৩ - স্কটিশ চিকিৎসক খ্রীষ্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন।(মৃ.১৮৭৩)

১৮২১ - ব্রিটিশ সৈনিক, ভূগোলবিদ ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টন।

১৯০২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১৯৭২)

১৯১৯ - বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর।

১৯৫২ - হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ - ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী।

১৯৭৩ - অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৯৭৬ - ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো নেস্টা।

১৯৮৪ - ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তনুশ্রী দত্ত (জন্ম: ১৯ মার্চ ১৯৮৪) একজন ভারতীয় সাবেক মডেল এবং অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দত্ত ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্সের সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ ১০ জন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করছেন।

মৃত্যুবার্ষিকী :

১৯০৯ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।(জ.১৮৯০)

১৯৪৭ - আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক ছিলেন।

১৯৫০ - এডগার রাইস বারোজ, মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক।

১৯৭৩ - হেমেন গাঙ্গুলী ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক।(জ.১৯২৫)

১৯৮৭ - লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯৯৭ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।(জ.১৯৩১)

২০০১ - আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের প্রখ্যাত কবি।

২০০৮ - ব্রিটিশ অভিনেতা পল স্কোফিল্ড।

২০০৮ - ব্রিটিশ সায়েন্সফিকশন লেখক আর্থার সি ক্লার্ক ।

২০১৬ - বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন।

২০২২ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।(জ. ০১/০২/১৯৩০)

২০২২ - বাংলা একাডেমির ফেলো, সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম।(জ. ২১/০৮/১৯৩৬)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা