কথাসাহিত্যিক নজিবর রহমান সাহিত্যরত্ন এর ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে নজিবর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় অতিথিবৃন্দ।
ঐতিহ্য ও কৃষ্টি
১৬৩তম জন্ম বার্ষিকী

কথাসাহিত্যিক নজিবর রহমান স্মরণ সভা

সান নিউজ ডেস্ক : কথাসাহিত্যিক নজিবর রহমানের ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে নজিবর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় অতিথিবৃন্দ বক্তারা বলেছেন,নজিবর রহমান একজন কালজয়ী কথাসাহিত্যিক কিন্তু দুঃখজনক হলে সত্য তিনি আজ অবহেলিত।

আরও পড়ুন : মোঘল সম্রাট শাহজাহান’র প্রয়াণ

বক্তারা এসময় আরও বলেন, আজকের প্রজন্মের কাছে তাঁকে তুলে ধরতে না পারার এই ব্যর্থতার খেসারত দিচ্ছি আমরা। আমাদের এই ব্যর্থতার কারণে তরুণ হীনমন্যতার আগ্রাসনে বিজাতীয় সাহিত্য-সংস্কৃতির আকর্ষণে আত্মপরিচয় হারাতে বসেছে। নষ্ট হচ্ছে জাতীয় সংহতি, চাষ হচ্ছে বিভক্তি ও বিভ্রান্তির।

গত শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কথাসাহিত্যিক নজিবর রহমান সাহিত্যরত্ন এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তরা এ কথা বলেছেন।

আরও পড়ুন : পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

অধ্যাপক আশরাফ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কথাসহিত্যিক ইউসুফ শরীফ, বিশেষ অতিথি ছিলেন আনোয়ার খান মডেল মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা.হাবিবুজ্জামান চৌধুরী. বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মোঃ আবদুল হান্নান।

কথাসাহিত্যিক নজিবর রহমানের সাহিত্য কর্মের ওপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম, কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, কথাসাহিত্যিক মাহমুদা আক্তার ও কবি আফসার নিজাম।

আরও পড়ুন : পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান’র জন্ম

ধন্যবাদ জ্ঞাপন করেন নজিবর রহমান ফাউন্ডেশনের সেক্রেটারি সাহিতরত্নের নাতী এডভোকেট গোলাম হাসনায়েন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বিপুল।

অনুষ্ঠান শেষে কথাসাহিত্যিক নজিবর রহমান সাহিত্যরত্ন এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মতিউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।

আরও পড়ুন : সুবোধকুমার চক্রবর্তীর প্রয়াণ

বক্তরা আরও বলেন, নজিবর রহমান সাহিত্য রত্নের সাহিত্য পড়লে তরুণরা জানতে পারবে ব্রিটিশ শাসিত ভারতে মাথা উঁচু করে এদেশের মুসলমানদের বেঁচে থাকার সাহসী সংগ্রামের ইতিহাস। তাঁর লেখা বহুল পঠিত উপন্যাস আনোয়ারা।

এই উপন্যাসের পাঠকপ্রিয়তার কারণ- ইসলামী আদর্শকে ধারণ গড়ে সমাজ বাস্তবতাকে চ্যালেঞ্জ করে নারী জাগরণে অনবদ্য কাহিনী নজিবর রহমান সাহিত্যরত্ন -এর কালজয়ী উপন্যাস ‘আনোয়ারা’। কথাসাহিত্যিক নজিবর রহমানের প্রতিটি সাহিত্য কর্মই জাতির মূল্যবান সম্পদ। ( প্রেস বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা