ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

লিটন কুমার দাসের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (১২ অক্টোবর) ২৭ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ১৫ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি রবি চৌধুরী

ঘটনাবলী
১৫৫৬- মুঘল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০- তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু।

১৯৬৬ - শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৯১- বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

২০০৪- ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু।

২০০৬- শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

২০২০- বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়।

জন্মদিন :

১৮৬২- পর্যটক ও লেখক মেরি কিংসলে।

১৮৯০- মার্কিন ঔপন্যাসিক কনরাড রিক্টার।

আরও পড়ুন : রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ভোট

১৯৯৪- লিটন কুমার দাস (জন্ম: ১৩ অক্টোবর, ১৯৯৪) দিনাজপুরে জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য লিটন দাস মূলত উইকেট-কিপার। পাশাপাশি ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯ দল সহ ঢাকা গ্ল্যাডিয়টর্সে খেলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। লিটন দাস দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিবাহ করেন।১৭ অক্টোবর, ২০১১ তারিখে ঢাকা বিভাগের বিপক্ষে তার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৪-১৫ মৌসুমে প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৫ ইনিংসে ১১৩৬ রান সংগ্রহ করেন তিনি।

১৯১১- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার।

১৯৪৮- পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খান।

মৃত্যুবার্ষিকী :

১৯৬৪- কবি গোলাম মোস্তফার প্রয়াণ

১৯৮৩- অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭- বাঙালি অভিনেতা ও গায়ক কিশোর কুমার।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

১৯৮৭- বাংলাদেশি যাত্রা অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস।

২০০২- বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র।

২০০৬- বাঙালি ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা