ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অমিতাভ বচ্চনের জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর ) ২৬ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ১৪ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

ঘটনাবলি

১৮৯৯ - দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৯২৩ - জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। এক পাউন্ডের মূল্যমান দাঁড়ায় এক হাজার কোটি মার্ক।

১৯৫৭ - প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।

১৯৭২ - চীন আর জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭৪ - গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০০০ - লন্ডনে প্রথমবারের মতো একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

২০০১ - চীনের রাষ্ট্রীয় মানদণ্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিং এ প্রতিষ্ঠিত হয়।

২০০২ - চীনের ছয়টি বেসামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।

জন্মদিন :

১৮৭১ - আব্দুল করিম, তিনি ছিলেন পুঁথি সংগ্রাহক, লেখক ও সাহিত্য বিশারদ।

১৮৭৭ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন সাহিত্যিক সমালোচক।

১৯২১ - নীলিমা ইব্রাহিম, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ।

১৯৩৬ - সি. গর্ডন ফুলেরটন, তিনি মার্কিন কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪২ - অমিতাভ বচ্চন (জন্ম:১১ অক্টোবর ১৯৪২) হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে "রাগী যুবক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন।অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ 'বিগ বি' বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন। বচ্চন তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন; তন্মধ্যে রয়েছে ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে। তিনি গেম শো ফ্র্যাঞ্চাইজ হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার-এর ভারতীয় সংস্করণ কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের কয়েকটি মৌসুমের সঞ্চালনা করেন। ১৯৮০-এর দশকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

১৯৫৭ - পল বওন, তিনি ইংরেজ অভিনেতা।

১৯৮৩ - ব্র্যাডলি জেমস, তিনি ইংরেজ অভিনেতা।

মৃত্যুবার্ষিকী :

১৯৪০ -লুলুইস কোম্পানিস, তিনি ছিলেন স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও কাতালোনিয়ার ১২৩ তম রাষ্ট্রপতি।

১৯৪০ -জাঁ ককতো, তিনি ছিলেন ভিটো ভল্টেরা, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

২০০৭ -শ্রী চিন্ময়, তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আধ্যাত্মিক নেতা ও কবি।

আরও পড়ুন : বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

২০১২ -ফ্রাঙ্ক আলমো, তিনি ছিলেন ফরাসি গায়ক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা