ঐতিহ্য ও কৃষ্টি

হাজী মুহম্মদ মহসীনের জন্ম, কবি কাদের নেওয়াজের মৃত্যু

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ৩ জানুয়ারি, ২০২২ (সোমবার)। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৪৩১- জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯২- রানী ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।

১৪৯৬- লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৫২১- পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খৃষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করেন।

১৭৫৭- ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ উদ দৌলা।

১৭৭৭- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০- ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।
১৭৮২- সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫- পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৬১- যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাস্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।
১৮৭০- ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।

১৮৮০- মুম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯- প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সঙ্গে প্যালেস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।

১৯২৪- বৃটিশ প্রত্মবিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।

১৯৪৭- মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৪৯- ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত।

১৯৫২- ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬- আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।

১৯৫৮- স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৫৮- ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৫৯- ৪৯তম রাজ্য হিসেবে আলাস্কা যুক্তরাস্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৯৬১- যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।

১৯৬২- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।

১৯৬৬- কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।

১৯৭৬- গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৮২- দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯০- মার্কিন সেনাদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।

১৯৯৩- মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪- সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৮- কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

১৯৯৯- পাকিস্তান শক্তিশারী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্যে প্রাণরক্ষা হয়।

১৯৯৯- মার্কিন স্পেসশীপ ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশে উৎক্ষেপণ।

জন্মদিন
১১৯৬- জাপানের সম্রাট সুচিমিকাডো জন্মগ্রহণ করেন।

১৬৯৮- ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও জন্মগ্রহণ করেন।

১৭৩২- দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহণ করেন। জনহিতৈষী, দানবীর দানবীর হাজী মুহম্মদ মহসীনের জন্মদিন। ১৭৩২ সালের এই দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গে হুগলী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহম্মদ ফয়জুল্লাহ ও মায়ের নাম জয়নব খানম। হাজী মুহম্মদর ফয়জুল্লাহর আদি নিবাস ছিল সুদূর পারস্যে। সেখান থেকে তাঁর পূর্ব-পুরুষরা ভাগ্যের অন্বেষণে এসেছিলেন এ দেশে। তারপর স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন পশ্চিশবঙ্গের হুগলী শহর। তখন দিল্লির বাদশা ছিলেন আওরঙ্গজেব। হাজী ফয়জুল্লাহ দাদা প্রথমে দিল্লিতে এসে বাদশার অধীনে খাজাঞ্চির পদে নিযুক্ত হন। তার কর্মদক্ষতায় বাদশাহ শিগগিরই তার প্রতি খুশি হলেন। বাদশা তখন তাকে যশোর এবং নদীয়া জেলার অনেক জায়গীর দান করেন। ফলে উত্তরাধিকার সূত্রে মহসীন বিপুল সম্পত্তির অধিকারী হন। অপর দিকে মহসীনের সৎ-বোন মন্নুজান উত্তরাধিকার সূত্রে হুগলি, যশোর, মুর্শীদাবাদ ও নদীয়ায় বহু সম্পত্তি অর্জন করেছিলেন।

১৮৬৮- নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডসের জন্ম।

১৮৭০- অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহণ করেন।

১৮৮৮- নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহণ করেন।

১৯১৮- সাংবাদিক খন্দকার আব্দুল হামিদের জন্মগ্রহণ করেন।

১৯৫৬- অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী
১৫০১- উজবেক কবি ও বুদ্ধিজীবি নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়ের মৃত্যু হয়।

১৮৭৫- ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুসের মৃত্যু হয়।

১৮৯১- ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপের মৃত্যু হয়।

১৯৮৩- কবি কাদের নেওয়াজের মৃত্যু হয়। কাজী কাদের নেওয়াজ ১৯০৯ এর ১৫ জানুয়ারি পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদে মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি যশোর জেলার (বর্তমান মাগুরা) শ্রীপুরের মুজদিয়া গ্রামে। তার বাবা কাজী আল্লাহ নেওয়াজ ও মা ফাতেমুন্নেছা। ১৯১৮ সালে তিনি বর্ধমান জেলার মাখরুন উচ্চ ইংরেজী স্কুলে ভর্তি হন। কবি কাজী নজরুল ইসলামও এক সময় ওই স্কুলের ছাত্র ছিলেন। ১৯২৩ সালে তিনি এখান থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯২৯ সালে বহরমপুর থেকে বিএ পাস করেন। পরে বিটি ও ইংরেজী সাহিত্যে সম্মানসহ বি.এ পাস করেন। কিছুদিন এম.এ ক্লাসে অধ্যয়ন করেন। ১৯৩২ এ বি.টি পাস করে কর্মজীবনের শুরু। কিছুদিন স্কুল সাব-ইন্সপেক্টরের দায়িত্ব পালনের পর তিনি শিক্ষকতায় প্রবেশ করেন। দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় চলে আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্যচর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তাঁর কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়েছে। ১৯৫১ সালে তিনি দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন। ১৯৬৬ তে অবসর গ্রহণ করেন। এরপর তিনি মাগুরা জেলার মুজদিয়া গ্রামে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা