শহীদ সাবের ও বিজ্ঞানী নিলস বোর
ঐতিহ্য ও কৃষ্টি

শহীদ সাবেরের জন্ম ও বিজ্ঞানী নিলস বোরের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ ডিসেম্বর ২০২১, শনিবার। ০৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৮৬৫- মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৯১২- মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৭১- সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৭২- সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।
১৯৯৯- স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।

জন্ম
১৯৩০- সাহিত্যিক, সাংবাদিক শহীদ সাবের। কক্সবাজার জেলার ঈদগাঁও (বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন)’র পাহাশিয়াখালী সিকদার পাড়াস্থ নানার বাড়িতে জন্ম নেন তিনি। ১৯৫৮ সালের শেষের দিকে তার মানসিক বিপর্যয় শুরু হয়। ১৯৭১ সালের ৩১ মার্চ দখলদার পাকিস্তানি সেনাবাহিনী আগুন লাগিয়ে দেয় দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে, আর সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান সংবাদ অফিসে ঘুমন্ত জীবনবাদী লেখক শহীদ সাবের।
১৯৫২- বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত।
১৯৬১- সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত।

মৃত্যু
১৯৬২- পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ডেনিশ বিজ্ঞানী নিলস বোর।
১৯৭৩- ভারতের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মুজফ্ফর আহমদ।
১৯৮৩- ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৯৮৪- ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু।
২০০৬- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য।

দিবস
আন্তর্জাতিক অভিবাসী দিবস।
সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা