ঐতিহ্য ও কৃষ্টি

হাতে কোরআন লিখলেন আ’লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য জারিন তাসনিম দিয়া টানা দেড় বছরের প্রচেষ্টায় নিজ হাতে পবিত্র কোরআন শরিফের ৩০ পারাই হাতে লিখেছেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। জারিনের এই স্ট্যাটাসের পর ধর্মপ্রাণ মুসলিমরা তার কাজের প্রশংসা করছেন। স্ট্যাটাসটি দেওয়ার পর এক ঘণ্টার মধ্যেই ২৬০০ এর বেশি রিয়েক্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে ১১৭টি। জারিন তাসনিম দিয়ার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (১৬ অক্টোবর) মুঠোফোনে জারিন তাসনিম দিয়া গণমাধ্যমকে বলেন, ‌‌‘করোনায় ঘরবন্দি হয়ে কিছু একটা করার কথা ভাবছিলাম। চারিদিকে মৃত্যু, একটা ভয় কাজ করছিল। তখনই ভাবনায় আসে এমন কিছু করব যা পরকালের পাথেয় হয়ে থাকে। সেই ভাবনা থেকেই সাহস করে আরবি হরফ লেখা চর্চা করি। আমি মাদ্রাসায় পড়িনি কখনো। তবে আরবি হরফ লিখতে ও পড়তে জানতাম। সেই শিক্ষাকেই আরো বেশি এগিয়ে নিয়ে কোরআনের একটি একটি করে শব্দ লিখেছি। সম্পূর্ণ কোরআন লিখতে আমার দেড় বছর সময় লেগেছে। আমি এই কোরআন শরীফ ইসলামিক ফাউন্ডেশনকে দেব। কোনো ভুল হলো কি না তারা সেটা সার্টিফাই করে আমাকে দিলেই এর কয়েকটি কপি বের করব। বিভিন্ন মাদ্রাসায় দেব। ’

ফেসবুকে জারিন তাসনিম লেখেন, ‌‌‘ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে। অসম্ভবকে সম্ভব করে। ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন শরীফ (৩০ পারা) হাতে লিখব। আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। বিগত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক। বিগত ২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দি তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটাই তখনই। আর আমি কোনো মাদ্রাসার শিক্ষার্থীও ছিলাম না। ওই যে বললাম, ইচ্ছে থাকলে আর ধৈর্য থাকলে সবই সম্ভব হয়। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ (৩০ পারা)। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তায়ালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখা সম্ভব হয়েছে। আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন শরীফের কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতে। সেটা যেন আল্লাহতায়ালা কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা