সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মধুমঙ্গল মালাকার’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (১৩ জানুয়ারি) ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ’র জন্ম

ঘটনাবলী:

১৭০৯ - প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।

১৭৬১ - পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়।

১৮৪৮ - হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে।

১৮৪৯ - দ্বিতীয় আংলো-শিথ যুদ্ধ শুরু।

১৮৬৪ - রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়।

১৮৯৭ - চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।

১৯১৫ - মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৫ - দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল।

১৯১৯ - ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।

১৯১৯ - দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায়।

১৯২০ - ( কারো মতে ১০ জানুয়ারি ) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়।

১৯৫৭ - ওড়িশা রাজ্যের সম্বলপুর হতে পনের কিলোমিটার দূরে হিরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আজকের দিনে।

১৯৫৮ - ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান।

১৯৬৩ - টোগোতে সামরিক অভ্যুত্থান। সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত।

১৯৬৪ - আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়।

১৯৬৭ - টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে দেশটির ক্ষমতা দখল করে।

১৯৭০ - ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে।

১৯৭২ - ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে।

১৯৭২ - শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিয়ানমার।

১৯৭২ - বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও কুচকাওয়াজ সংগীত নির্ধারণ (দেশের মানচিত্র সংবলিত পতাকা অত্যন্ত জটিল এবং সাধারণ লোকের পক্ষে এর সঠিক নমুনা তৈরি অসুবিধাজনক বিধায় এই পরিবর্তন আনা হয়, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ ও কাজী নজরুল ইসলামের লেখা ‘চল চল চল’ গানটির ২১টি লাইন কুচকাওয়াজ সংগীত হিসেবে নির্ধারণ করে।)

১৯৭৪ - আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়।

১৯৮৫ - ইথিউপিয়ায় এক গিরিখাদে যাত্রিবাহী ট্রেন পড়ে ৪২৮ জন যাত্রীর মৃত্যু ঘটে।

১৯৮৮ - প্রথম তাইওয়ান নাগরিক লি তেংহুই, চিনের রাষ্ট্রপতি হন।

১৯৯৩ - দিনে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের স্বাক্ষর দান অধিবেশন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

১৯৯৪ - ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন।

২০০১ - এলসালভাদরে এক বড়মাপের ভূমিকম্প হয়। এতে আটশত এর বেশি লোকের মৃত্যু হয়।

২০১২ - কস্টা কনকর্ডিয়া নামক যাত্রীবাহি জাহাজ ইতালীর সমুদ্র উপকূলে ডুবে যায়। ৩২ জনের বেশি যাত্রী মারা যায়।

জন্ম:

১৪৫০ - বিখ্যাত পর্তুগিজ নাবিক ও আবিস্কারক বার্থোলোমেও ডিয়াজ।

১৫৯৯ - ব্রিটিশ কবি এডমান্ড স্পেন্সার।

১৮৫৯ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, কলকাতার মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি।

১৮৬৪ - ভিলহেল্ম ভিন,১৯১১ সালে নোবেল পুরস্কার জয়ী জার্মান পদার্থবিদ।

১৮৮৯ - নলিনীকান্ত গুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট প্রবন্ধ লেখক।

১৮৯৪ - রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।

১৮৯৭ - সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী।

১৯২৬ - শক্তি সামন্ত ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৩৮ - নবনীতা দেবসেন, একজন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ।

- শিবকুমার শর্মা, খ্যাতনামা ভারতীয় সন্তুর বাদক।

১৯৪৫- দিলদার, বাংলাদেশি কৌতুক অভিনেতা।

১৯৪৯ - রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী।

১৯৫৩ - আবুল আহসান চৌধুরী, বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ।

১৯৫৭ - কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

১৯৮৩ - ইমরান খান, ভারতীয় অভিনেতা।

মৃত্যু:

১৬৯১ - ইউরোপে সুহৃদ সমিতির প্রতিষ্ঠাতা জর্জ ফক্স।

১৮৭৪ - ফরাসি স্থপতি ও প্রকৌশলী লুই পিয়ের বালতার্দে।

১৮৯৫ - প্রতাপচন্দ্র রায়, বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক।

১৯০৭ - কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার।

১৯৩৫ - রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী।

১৯৪১ - আইরিশ কথাসাহিত্যিক ও কবি জেমস জয়েস।

১৯৫৯ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়'বঙ্গীয় শব্দকোষ' অভিধান সংকলক।

১৯৬২ - কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ।

১৯৬৩ - ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী নিখিলরঞ্জন সেন।

১৯৯৭ - ব্রজেন্দ্র চন্দ্র দেব, খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক।

১৯৮৩ - রাধামোহন ভট্টাচার্য বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা,সিনেমা সমালোচক ও বহুভাষাবিদ।

১৯৮৮ - তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং চিং কুও।

১৯৯৬ - ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রে।

১৯৯৮ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

২০১৮ - সরস্বতী রাজামণি , ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক।

২০২২ - প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী মধুমঙ্গল মালাকার।

২০২২ - ওয়াজি কাসিম, ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক।

২০২৪ - প্রভা আত্রে, হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরনার খেয়াল শিল্পী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা