সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

লাল বাহাদুর শাস্ত্র’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (১১ জানুয়ারি) ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: যোগেশচন্দ্র বাগল’র প্রয়াণ

ঘটনাবলী

১১৫৮ - দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।

১৬১৩ - মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৬৯৩ - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।

১৭৫৯ - যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।

১৭৭৯ - চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৮২ - সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।

১৮৪৬ - নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।

১৮৬৬ - অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।

১৮৭৯ - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।

১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।

১৯২২ - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

১৯২৬ - জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।

১৯২৮ - সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।

১৯৩৮ - চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।

১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৭২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

১৯৭৬ - ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।

১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।

১৯৯২ - আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।

২০০২ - কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।

২০০২ -বাংলাদেশের কূটনীতিক কিউএ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: নির্মল সেন’র প্রয়াণ

জন্ম

১৫৫৪ -জাপানের কোমইয়ো।

১৭৫৫ - আলোজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিজ্ঞ।

১৮৪২ - উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৫৯ - ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয়।

১৮৬৪ - এইচ. জর্জ সেলফরিজ, যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা।

১৮৬৬ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।

১৮৬৮ - ছাই ইউয়ানফেই, চীনের আধুনিক শিক্ষাবিদ।

১৮৭৩ - হাইম বিয়ালিক, হিব্রু কবি।

১৮৮১ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক।

১৯০৩ - জেকব রোসেনফেল্ড, আন্তর্জাতিকতাবাদী যোদ্ধা।

১৯২১ -লেখিকা নীলিমা ইব্রাহিম।

১৯৩৪ - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৮ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

১৯৪১ - শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী।

১৯৪২ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৪৫ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

১৯৫৬ - ফিলিস লোগান, স্কটিশ অভিনেত্রী।

১৯৭১ - ম্যারি জে. ব্লাইজ, মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী।

আরও পড়ুন: সুকুমার বড়ুয়া’র জন্ম

মৃত্যু

১৫৫৪ - ডোমেনিকো ঘির্লানদাইয়ো, ইতালির শিল্পী।

১৭৬২ - লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক, ফরাসি ভাস্কর।

১৮৯১ - জর্জ ওউসমান, পারিসের পুনঃপরিকল্পক।

১৯২৮ - টমাস হার্ডি, ইংরেজ ঔপন্যাসিক।

১৯৬৬ - লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।

লাল বাহাদুর শাস্ত্রী (২ অক্টোবর ১৯০৪ – ১১ জানুয়ারি ১৯৬৬) ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা।

১৯৮১ - মণীন্দ্রনাথ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।

২০০৮ - এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং অভিযাত্রী।

২০১৪ - এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।

২০১৪ - মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।

২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

২০২১ - বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।

২০২২ - মাহমুদুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী

২০২৪ - দেবারতি মিত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা