সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মাহবুবে আলম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: হেমন্ত মুখোপাধ্যায়’র প্রয়াণ

ঘটনাবলী:

১২৯০ - প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।

১৭৬০ - মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।

১৭৮১ - হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।

১৮২১ - স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।

১৮২১ - মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২২ - জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৮৩৪ - চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।

১৯২৮ - আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৩৭ - প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।

১৯৪০ - ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।

১৯৪২ - স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।

১৯৪৯ - বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।

১৯৫৮ - প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

১৯৬১ - সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২ - উত্তর ইয়েমেন গঠিত হয়।

১৯৮০ - বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

১৯৮৩ - মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।

১৯৯৬ - তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

১৯৯৮ - জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google)এর যাত্রা শুরু।

২০০২ - পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৬০১ - অষ্টম লুই, ফ্রান্সের রাজা।

১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।

১৭৮৩ - অগাস্টিন ডি ইটুরবিডে, মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।

১৮৪৩ - গ্যাস্টন টেরি, ফরাসি গণিতবিদ।

১৮৭১ - গ্রাযিয়া ডেলেডা, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।

১৯০৬ - সতীনাথ ভাদুড়ী,প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।

১৯১৮ - মার্টিন রাইল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।

১৯২৪ - ফ্রেড সিংগার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।

১৯২৫ - রবার্ট এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।

১৯৩২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্রকার।

১৯৩২ - অলিভার উইলিয়ামসন, পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

১৯৪৬ - নিকস আনাস্টাসিয়াডেস, সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার।

১৯৬২ - গেভিন রল্ফ লারসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার।

১৯৬৮ - মারি কিভিনিয়েমি, ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।

১৯৭২ - গ্বয়নেথ পাল্টরও, আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।

১৯৭৬ - ফান্সিস্কো টট্টি, ইতালীয় ফুটবলার।

১৯৮১ - ব্রেন্ডন ম্যাককুলাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৮৪ - এভ্রিল রমোনা লাভিন, কানাডিয়ান গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

১৯৯১ - সিমোনা হালেপ, রোমানিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৫৫৭ - গো-নারা, জাপানের সম্রাট।

১৭৮৩ - এটিয়েনে বেযোউট, ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৮৩৩ - রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা।

১৮৯১ - ইভান গোঞ্চারোভ, রাশিয়ান লেখক ও সমালোচক।

১৯৩৩ - কামিনী রায়, বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।

১৯৪০ - জুলিয়াস ওয়াগনার-জারেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় চিকিৎসক।

১৯৪৩ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ -

- কালীপদ আইচ

- চিত্তরঞ্জন মুখোপাধ্যায়

- দুর্গাদাস রায়চৌধুরী

- নন্দকুমার দে

- নিরঞ্জন বড়ুয়া

- নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়

- ফণিভূষণ চক্রবর্তী

- মানকুমার বসু ঠাকুর

- সুনীলকুমার মুখোপাধ্যায়

১৯৭১ - নাজমুল হক বীর উত্তম, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।

১৯৭২ - শিয়ালি রামামৃতা রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।

১৯৮৪ - মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ।

১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্‌লাহ, আফগান চিকিৎসক, রাজনীতিবিদ, আফগানিস্তানের ৭ম রাষ্ট্রপতি।

২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০০৫ - রোনাল্ড গোলিয়াস, ব্রাজিলীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা।

২০০৭ - কেঞ্জি নাগাই, জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।

২০০৮ - মহেন্দ্র কাপুর, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী।

২০১৩ - অস্কার কাস্ত্রো-নেভেস, ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন গিটারবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

২০১৫ - ফ্রাঙ্ক টাইসন, ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়, কোচ ও সাংবাদিক।

২০১৬ - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি লেখক।

২০২০ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।

২০২৩ - সৌম্যেন্দু রায়, ভারতীয় বাঙালি চিত্রগ্রাহক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা