বাংলাদেশ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

হেমন্ত মুখোপাধ্যায়’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সমর দাস’র প্রয়াণ

ঘটনাবলী:

১৫৮০ - স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে ফিরে আসেন।

১৭৭৭ - ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।

১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৮৭ - এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন।

১৯০৭ - নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৩২ - মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৪২ - ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ(সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়।

১৯৫০ - জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০ - ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৯ - জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬০ - সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে।

১৯৬০ - ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৬২ - উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়।

১৯৬৮ - সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না-থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

১৯৮৭ - কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: শেখর বসু’র প্রয়াণ

জন্ম :

১৭৭৪ - জনি আপেলসীড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ।

১৮২০ - (১২ আশ্বিন, ১২২৭ বঙ্গাব্দ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।

১৮৭৬ - গোলাম ভিক নৈরাগ, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি।

১৮৭৭ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।

১৮৮৮ - টি এস এলিয়ট, ইংরেজ কবি ও সাহিত্যিক।

১৮৮৯ - মার্টিন হাইডেগার, জার্মান দার্শনিক।

১৯০৩ - বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসু।

১৯১০ - পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কংসারী হালদার।

১৯২৩ - দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৯২৬ - আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের রাষ্ট্রপতি।

১৯৩২ - মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী।

১৯৩৬ - উইনি ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান।

১৯৪৩ - ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।

১৯৮১ - সেরিনা উইলিয়ামস, মার্কিন টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: দিলীপকুমার রায়’র প্রয়াণ

মৃত্যু :

১৮৯৫ - যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয় ভারতীয় যোগী ও গুরু।

১৯৫৯ - সলোমন বন্দরনায়েক, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭৭ - বিশ্ব বন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর প্রয়াত হন।

১৯৮২ - প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার।

১৯৮৯ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার,সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্তকুমার নামে প্রসিদ্ধ।

হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন।

১৯৯০ - আলবার্টো মোরাভিয়া, ইতালীর খ্যাতনামা উপন্যাসিক।

১৯৯৬ - সমরেন্দ্র কুমার মিত্র, ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা তথা কম্পিউটরের জনক।

২০২২ - রণেশ মৈত্র, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা