ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

শেখ লুৎফর রহমানের প্রয়াণ আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী।

আরও পড়ুন: শেখ মুজিবুর রহমান’র জন্ম

১৯৭৫ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারা যান। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনে বরাবরই তার বাবা উৎসাহ জুগিয়েছেন।

শেখ লুৎফর রহমান শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতিতে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন। তার বাবার অনুপ্রেরণাতে বিভিন্ন সংকটময় পরিস্থিতি কাটিয়ে বঙ্গবন্ধু নিজেকে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।

আরও পড়ুন: মহান স্বাধীনতা দিবস

বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বাবার এ অবদানের কথা স্বীকার করে গেছেন।

শেখ লুৎফর রহমানের বাবা শেখ আবদুল হামিদ ছিলেন শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরোতুল্লাহর বংশধর। লুৎফর রহমান ব্রিটিশ ভারতবর্ষে গোপালগঞ্জ দেওয়ানি আদালতে কর্মজীবন শুরু করেন।

তিনি বিয়ে করেছিলেন চাচাতো বোন সায়েরা খাতুনকে। এই দম্পতির ৪ মেয়ে ও ২ছেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা