সংগৃহীত
লাইফস্টাইল

মুরগির শাহী কোরম ‘র রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: পোলাওয়ের সঙ্গে কোর্মা হলে মন্দ হয় না। সেই কোর্মায় যদি যোগ হয় শাহী স্বাদ, তবে তো কথাই নেই। অতিথি আপ্যায়নে বা বিশেষ আয়োজনে রাখা যায় মুরগির শাহী কোরমা। রেসিপি জানা থাকলে তৈরি করা মোটেও কঠিন না। চলুন জেনে নেওয়া যাক মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি-

আরও পড়ুন: বড়দিনে ঘর সাজানোর উপায়

তৈরি করতে যা যা লাগবে

মুরগির মাংস- দেড় কেজি, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লবণ- (স্বাদমতো), পেঁয়াজ বেরেস্তা বাটা- ১ চা চামচ, পোস্তদানা বাটা- ১ চা চামচ, বাদাম বাটা- ১ চা চামচ, কিশমিশ বাটা- আধা চা চামচ, পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ, দুধ- দেড় কাপ, তেজপাতা- ২টি, এলাচি- ৪-৫টি, দারুচিনি- ২ টুকরা, ঘি- ২ টেবিল চামচ, চিনি আধা- চা চামচ, পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ।

আরও পড়ুন: শুঁটকি ভর্তা তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চুলায় কড়াই দিয়ে তাতে ঘি গরম করে, গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে তাতে মাংস দিয়ে দিতে হবে। এবার মাংস ভালো করে কষিয়ে নিয়ে তাতে দুধ দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে চিনি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা