সংগৃহীত
লাইফস্টাইল

বড়দিনে ঘর সাজানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: একদিন পরেই বড়দিন। এরই মধ্যে বিভিন্ন রকমের আলোর ভরে গিয়েছে চারিদিক। এই সময় ঘরে বড়দিনের আমেজে চলছে নানা সাজ। এই দিনটি উদযাপনের অন্যতম অঙ্গ সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রি।

আরও পড়ুন: শুঁটকি ভর্তা তৈরির রেসিপি

ঘর সাজানোর উপায়:

১. বড়দিনে ঘর সাজান নিজের হাতে। বিভিন্ন রকমের রঙ, বেরঙের আলো, ক্রিসমাস ট্রি দিয়ে ঘরের একটা কোণ সাজিয়ে ফেলুন। চাইলে ক্রিসমাস ট্রিও হাতে বানিয়ে ফেলতে পারেন।

২. বাড়ির ভিতরে আনতে পারেন প্রকৃতির ছোঁয়া আর এক্ষেত্রে ইন্ডোর প্ল্যান্ট সেরা। যত সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন নেটিভিটি দৃশ্য নির্মাণ করতে।

৩. বড়দিনের পার্টির টেবিল সজ্জা হবে একটু আলাদা। ছুটির আমেজ দিতে সেখানে রাখতে পারেন ভেলভেট বো ন্যাপকিন টাই, ক্যান্ডি স্ট্রাইপড ফেস্টিভ ব্যাগ এবং লাল রিবনে বাঁধা উপহার।

আরও পড়ুন: কখন আপনার বিরতির প্রয়োজন?

৪. আপনার ব্যক্তিত্ব আর স্বকীয়তা প্রকাশের অন্যতম জায়গা টেবিল। ম্যাট্রেস, কোস্টার রাখুন দেয়ালের রঙের সাথে মিলিয়ে।বাচ্চাদের জন্য পার্টি হলে রাখতে পারেন ওয়ানটাইম বাসনপত্র। গ্লাসের গায়ে ঝুলিয়ে দিতে পারেন ক্রিসমাস ট্যাগ। সেখানে লিখে রাখতে পারেন বাচ্চাদের নাম। তাহলে পানি খাওয়ার সময় গ্লাস পাল্টাপাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

৫. আলোকসজ্জা পালটালেই দেখবেন ঘর যেন দেবে নতুন রূপ। উপলক্ষ যখন বড়দিনের পার্টি, তাই টেবিলে রাখা যেতে পারে উজ্জ্বল মোমবাতি। ঘরে ঝুলিয়ে দিতে পারেন বাহারি লণ্ঠন। বিভিন্ন মাপের উজ্জ্বল টেবিল ক্যান্ডল রাখতে পারে। বাহারি রঙের ফুল সাজিয়ে রাখতে পারেন বড় সাদা ফুলদানিতে এবং দেখবেন আলোকসজ্জা আরও ফুটে উঠেছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা