সংগৃহীত
লাইফস্টাইল

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই এই খাবার অর্ডার করে খাওয়া হয়। তবে চাইলে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই পদ। ফ্রায়েড রাইসের সাথেও এটি খাওয়া যায়। চলুন তবে জেনে নেওয়া যাক সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরির রেসিপি-

আরও পড়ুন: নারীর যেসব খাবার হাড় ভালো থাকবে

তৈরি করতে যা যা লাগবে:

চিকেন- ১ কাপ, পেঁয়াজ- ১/২ কাপ (৪ ভাগ করে পাপড়ি খুলে নেওয়া), ক্যাপসিকাম- ১/২ কাপ, কাঁচা মরিচ ফালি- ৩-৪ টি, গোলমরিচ- ১/৮ চা চামচ, কর্নফ্লাওয়ার- ২ চা চামচ, চিকেন স্টক- ৩ টেবিল চামচ, অলিভ অয়েল- ১ টেবিল চামচ।

চিকেন প্রস্তুতের জন্য যা লাগবে-

ডিম- ১টি, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, সয়াসস- ১/২ চা চামচ, লবণ- ১/২ চা চামচ বা স্বাদমতো, গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ, আদা বাটা- ১/৪ চা চামচ, রসুন বাটা- ১/৪ চা চামচ, তেল- পরিমাণমতো।

আরও পড়ুন: নারিকেলের ভর্তার রেসিপি

সসের জন্য যা লাগবে-

টমেটো সস- ১ টেবিল চামচ, সুইট চিলি সস- ৩ টেবিল চামচ, সয়া সস- ১ চা চামচ, ভিনেগার- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন:

চিকেন কিউব করে কেটে নিতে হবে। চিকেনের সাথে কর্নফ্লাওয়ার, সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও ডিম মিশিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। ১৫ মিনিট পর চিকেনগুলো ডুবো তেলে ব্রাউন করে ভেজে প্লেটে তুলে নিতে হবে। একটি পাত্রে সসের সব উপকরন নিয়ে একসাথে মিশিয়ে আলাদা পাত্রে ঠান্ডা চিকেন স্টকের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: উপুড় হয়ে ঘুমালে যা হয়

প্যানে অলিভ অয়েল গরম করে একে একে কাঁচা মরিচ, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিতে হবে। ১/২ মিনিট ভেজে এর মধ্যে ভাজা চিকেন, গোলমরিচ দিয়ে সামান্য নাড়তে হবে। প্রয়োজনে সামান্য লবণ দিতে পারেন। এখন আগে থেকে মিশিয়ে রাখা সসের মধ্যে ঢেলে দিতে হবে। সামান্য নেড়ে দিয়ে আগে থেকে গোলানো কর্নফ্লাওয়ার ঢেলে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে চিকেনের গায়ে মাখা মাখা হয়ে গেলে দ্রুত চিকেন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি সুইট এন্ড সাওয়ার চিকেন। পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও এটি খাওয়া যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা