ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : মুসলমান ধর্মাবলম্বীদের কাছে রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষজ্ঞরা জানান, রোজা রাখলে শরীর ও মন সুস্থ থাকে।

জেনে নিন রোজা রাখার শরীরে যেসব উপকার হয়-

(১) ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে : সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞরা জানান, রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতে বাড়ে।

আরও পড়ুন : গায়ক কবীর সুমন’র জন্ম

(২) প্রদাহ কমাতে কাজ করে : বিভিন্ন ধরনের সংক্রমণের সাথে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। অনেক সময় শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। হার্টের অসুখ, ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি অসুখের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। নিয়মিত রোজা রাখলে প্রদাহের কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায়।

(৩) রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে : হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্তের ক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে এসব সমস্যা কমে আসে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : তুরস্কে বন্যায় নিহত বেড়ে ১৪

(৪) মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে​ : আপনার মস্তিষ্কের ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই আপনি হয়ে উঠবেন অনন্য। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। সেইসঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়।

(৫) ওজন নিয়ন্ত্রণে রাখে : ওজন কমানোর জন্য রমজান মাস একটি ভালো সুযোগ। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন। সুফলও দ্রুতই পাওয়া যাবে। কারণ প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে। ফলে ফ্যাট পুড়ে ওজন কমে আসবে। এভাবেই পবিত্র রমজান শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা