প্রতীকী ছবি
লাইফস্টাইল

শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণ

সান নিউজ ডেস্ক: অনেকে জন্ম থেকে শ্রবণশক্তির সমস্যায় ভোগেন, কারও সমস্যার সূত্রপাত পরবর্তী জীবনে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই শ্রবণশক্তি ক্ষীণ হতে শুরু করে। কিন্তু তা একদিনে হয় না। এজন্য সমস্যা সহজে ধরতে পারাও সম্ভব হয় না।

আরও পড়ুন: দুধ চা কি শরীরের জন্য ভালো?

শ্রবণশক্তি কমতে শুরু করলে প্রথমেই বোঝা সম্ভব হয় না। কিন্তু একটা সময় যখন একেবারেই দুর্বল হয়ে যায় তখন আর তেমন কিছু করার থাকে না। তাই এ ব্যাপারে সর্তক হওয়া অত্যন্ত জরুরী।

শ্রবণশক্তি কমে যাওয়ার কিছু সূক্ষ্ম লক্ষণ রয়েছে। সেগুলো প্রথমেই বুঝতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হয়। চিকিৎসায় দেরি হলে শ্রবণশক্তি ধীরে ধীরে তো কমে যাবেই সেইসঙ্গে আরও কিছু সমস্যা যেমন- স্মৃতিশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা ইত্যাদি বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: দুধ উপচে পড়া ঠেকানোর উপায়

শ্রবণশক্তি কমার সূক্ষ্ম লক্ষণগুলো যেমন-

কানের ভেতরে কিছু আটকে আছে মনে হওয়া : কানের ভেতরে কিছু আটকে থাকার অনুভূতি হলে সতর্ক হোন। যদি মনে হয় কানের ভেতরে ময়লা কিছু আটকে আছে এবং চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও কিছু যদি ধরা না পড়ে তবে বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমে যাচ্ছে।

অস্পষ্ট শোনা : যাদের কণ্ঠস্বর তুলনামূলক ক্ষীণ তাদের কথা অস্পষ্ট শোনা। বেশিরভাগ ক্ষেত্রেই নারী ও শিশুর কণ্ঠ স্পষ্ট শুনতে পাওয়া যায় না। কারণ তাদের কণ্ঠস্বর পুরুষের তুলনায় কোমল। পাখির ডাক, মৃদু বাঁশির সুর এ ধরনের শব্দ যদি স্পষ্ট শুনতে না পান তবে সতর্ক হোন। এগুলো আপনার শ্রবণশক্তি কমে যাওয়ার লক্ষণ হতে পারে। সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন।

ঠিকভাবে কথা ধরতে না পারা : কেউ একজন হয়তো আপনার সঙ্গে কথা বলছেন কিন্তু আপনি তার কথা ঠিকভাবে ধরতে পারছেন না। শুনতে পাচ্ছেন যে কিছু একটা বলছেন, কিন্তু কী বলছেন তার সবটা বুঝে উঠতে পারছেন না। এমনটা হলে বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমতে শুরু করেছে। যদি একই সময়ে একাধিক ব্যক্তির কথা শুনতে বেশি সমস্যা হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।

বেশি মানুষের মধ্যে কথা বুঝতে অসুবিধা : কোনো স্থানে অনেক মানুষের ভিড় থাকলে সেখানে অন্যদের কথা বুঝতে এবং তাদের সঙ্গে কথা বলতে সমস্যা হলে সতর্ক হোন। এটি আপনার শ্রবণশক্তি কমে যাওয়ার অন্যতম লক্ষণ হতে পারে। তখন উচ্চ শব্দ শুনতেও সমস্যা হতে পারে। মানুষের কথার চেয়ে কোলাহল বেশি কানে বাজতে পারে। এ ধরনের লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

সমস্যায় পড়লে যা করবেন

শিশু কিংবা প্রাপ্তবয়স্ক যে কারও শ্রবণশক্তি কমে গেলে যত দ্রুত সম্ভব নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন । বাংলাদেশে উন্নত ও আধুনিক চিকিৎসাপদ্ধতি বর্তমান।
শ্রবণে সাহায্যকারী কোষগুলো কার্যকর থাকলে কানে শোনার যন্ত্র ব্যবহার করা যায়। বাইরে থেকে যন্ত্রের উপস্থিতি বোঝা যায় না, এমন যন্ত্রও রয়েছে। তবে শ্রবণতন্ত্রের অন্তঃকর্ণের স্নায়ুকোষ কার্যকর না থাকলে অস্ত্রোপচার (ককলিয়ার ইমপ্ল্যান্ট) করার প্রয়োজন পড়ে।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা