ভাইরাল ‘কাঁঠালের বার্গার’র রেসিপি (ছবি : সংগৃহিত)
লাইফস্টাইল

ভাইরাল ‘কাঁঠালের বার্গার’র রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : দেশ-বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রায়ই সতর্ক করে থাকেন, প্রক্রিয়াজাত মাংসের খাবার খাওয়ার প্রবণতা ক্যানসারসহ দেহের নানা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। আর এই প্রক্রিয়াজাত মাংসের অন্যতম জনপ্রিয় মুখরোচক একটি খাবার হচ্ছে বার্গার।

আরও পড়ুন : মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায়

যতই মুখরোচক, জনপ্রিয় ও লোভনীয় হোক না কেন, এ ধরনের খাবার খাওয়ায় অভ্যস্ত না হওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞমহল।

বার্গারে প্রক্রিয়াজাত মাংস থাকায় এর জাঙ্কফুড হিসেবে যথেষ্ট দুর্নামও রয়েছে। মাংসের বার্গার নিয়মিত না খাওয়েই দেহের সুস্থতার জন্য ভালো। তবে বিকল্প হিসেবে খেতে পারেন ডিম বার্গার কিংবা বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বার্গার।

আরও পড়ুন : শীতে উষ্ণ রাখবে যেসব খাবার

ডিম বার্গারের সাথে কমবেশি সবাই পরিচিত। কিন্তু কাঁঠালের বার্গার খেয়ে দেখেছেন কখনো?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাঁঠালের বার্গার’ টপিক ভাইরাল।

বাংলাদেশে এই খাবারের প্রচলন না থাকলেও পশ্চিমাদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয় এই কাঁচা কাঁঠালের বার্গার। বেশ চড়া দাম দিয়েই খেতে হয় তাদের এই বার্গার। স্বাস্থ্যের জন্য কাঁঠাল খুবই উপকারী। পাকা কাঁঠালের মতোই কাঁচা কাঁঠালেরও বহু পুষ্টিগুণ রয়েছে।

আরও পড়ুন : শীতে হিটার ব্যবহারের সতর্কতা

ঘরে বসেও তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন হয় এর স্বাদ। কিভাবে তৈরি করবেন?

জেনে নিন কাঁচা কাঁঠালের বার্গারের রেসিপি :

প্রয়োজনীয় উপকরণ :

কাঁচা কাঁঠাল-৩ কাপ, আদা বাটা-১ চা চামচ, রসুন বাটা-১ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, বেসন-২ টেবিল চামচ, টমেটোর সস-২ টেবিল চামচ, সয়া সস-১ টেবিল চামচ, ডিম- ১টি, গোল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ, ব্রেডক্রাম- ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য ও লবণ পরিমাণমতো।

আরও পড়ুন : চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?

প্রস্তুত প্রণালী :

প্রথমে কাঁঠাল সিদ্ধ করে পানি ঝরিয়ে বেটে নিতে হবে। এরপর বেটে রাখা কাঁঠালের সঙ্গে তেল বাদে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ২ টেবিল চামচ তেল দিতে হবে।

তেল গরম হলে পেটিগুলো ভেজে নিতে হবে। বেশি তেল দেওয়া যাবে না। অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে। এই ফাঁকে বার্গারের বনটি মাঝখানে পাশ দিয়ে কেটে একটু সেকে নিতে হবে।

বনের নিচের অংশ সস মেখে বার্গারের পেটি বসিয়ে দিতে হবে। পেটির ওপরে টমেটো, শসা দিয়ে ওপরে আর একটু সস দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বার্গার।

আরও পড়ুন : কমলা লেবুর খোসার ব্যবহার!

সস তৈরি :

গুঁড়ো দুধ-১ টেবিল চামচ, টমেটোর সস-৩ টেবিল চামচ, মেয়োনেজ-২ টেবিল চামচ, চিনি-১ টেবিল চামচ, সরিষার তেল- আধা টেবিল চামচ। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সসটি বার্গারের স্বাদ অনেকগুণ বৃদ্ধি করে দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা