লাইফস্টাইল

ঘরে বসে চুলায় তৈরি করুন বিফ শিক কাবাব!

সান নিউজ ডেস্ক:

আগামীকাল শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহা। ঘরে ঘরে মাংসের সমাহার। সবার ঘরেই মাংস রান্না হবে। কিন্তু অন্যদের থেকে একটু আলাদা কিছু তৈরি করে পরিবারের সবার মন জয় করতে পারেন। সেই উদ্দেশ্যেই সান নিউজ নিয়ে এলো ঈদ স্পেশাল রেসিপি।

ঈদ স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য থাকছে চুলায় শিক কাবাব তৈরির সহজ রেসিপি।

তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজাদার এই কাবাব তৈরি করতে-

উপকরণ:

গরুর মাংস ৩০০ গ্রাম, পেঁপে বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ বা স্বাদমত, টক দই ৩ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা বাটা ২ চা চামচ/ অনিওন পাউডার ১ টেবিল চামচ, চিনি ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, জয়ফল ও জয়িত্রী মিলিয়ে ১/৪ চা চামচ, গোলমরিচ ১২ টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, লবঙ্গ ২টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল ৩ টেবিল চামচ।

রন্ধন প্রণালি:

প্রথমে গরুর মাংস কিমা করে নিন। লবন এবং তেল ছাড়া বাকি সব মশলা এবং টকদই একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে হাতে ভাল করে মিশিয়ে নিন। কাবাবের মশলায় অনিওন পাউডার দিলে তখন এর সাথে চিনি যোগ করবেন। কিন্তু অনিওন পাউডার এর বদলে যদি পেঁয়াজ বেরেস্তা দেন তখন আর চিনি যোগ করার দরকার নেই, কারন পেঁয়াজ বেরেস্তা এমনিতেই মিষ্টি হয়। তাই আর বাড়তি চিনি দেওয়ার দরকার নেই। এরপর কিমা করা মাংসের সাথে ব্লেন্ড করা মশলা মিশান। তারপর এতে লবন এবং ১ টেবিল চামচ সরিষার তেল মিশিয়ে মাংস মেরিনেট করে রাখুন ১০ ঘণ্টা। মাংস মেরিনেট করা হয়ে গেলে একটি স্টিল এর বাটিতে এক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে মাংসের পাত্রে রেখে কয়লার উপর ১ চা চামচ তেল বা ঘি দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে দিন। দেখবেন বেশ ধোঁয়া তৈরি হবে। ২ মিনিট পর ঢাকনা খুলে স্টিলের বাটিটি তুলে ফেলুন। এর ফলে মাংসের ভিতরে কাবাবের স্মোকি ফ্লেভার আসবে। এরপর মেরিনেট করা কিমা কাঁঠিতে গেঁথে নিন।

এখন প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে কাঁঠিতে গাঁথা মাংস দিয়ে দিন। প্রথম ২ মিনিট চুলা বাড়িয়ে রাখুন এরপর মাঝারী আঁচে দিয়ে দিন। মাঝে মাঝে মাংসের গায়ে তেল ব্রাশ করে দিন। ক্রমান্বয়ে চুলা কমাতে থাকুন। মাংসের দুপিঠ পোড়াপোড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার শিক কাবার। এখন গরম গরম পরোটা বা নানের সাথে পরিবেশন করুন।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা