কুমড়োর ফ্রেঞ্চ ফ্রাই
লাইফস্টাইল

বৃষ্টির সন্ধ্যায় কুমড়োর ফ্রেঞ্চ ফ্রাই

সান নিউজ ডেস্ক:

ভাতের পাতে হোক বা সন্ধেবেলায় চায়ের সঙ্গে, কুড়মুড়ে মুচমুচে ভাজাভুজি থাকলে আর কিছু লাগে না। ভাজা বলতে প্রথমেই মনে হয় আলু। ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এ বার ফ্রেঞ্চ ফ্রাই হবে তবে কুমড়ো দিয়ে। বাড়িতে ঠিক রেস্তরাঁর মতো কুড়মুড়ে পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন কী করে, সেটাই এ বার জানাব আজকের রেসিপিতে। তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে পামকিন ফ্রেঞ্চ ফ্রাই বানাতে-

উপকরণ: কুমড়ো এক থেকে দুই ফালি, কর্নফ্লাওয়ার এক থেকে দেড় কাপ, পাতিলেবু, বরফ, লবণ, চাটমশলা ও সস।

প্রস্তুত প্রণালী:

কুমড়ো পরিষ্কার করে নিতে হবে। খোসা ভাল করে ছাড়িয়ে নিন। পাতলা পাতলা করে লম্বা আকারে কুমড়ো কেটে নিন। দরকারে স্লাইসার ব্যবহার করুন। কিন্তু খুব বেশি সরু করে কুমড়ো কাটবেন না। সে ক্ষেত্রে কুমড়োর টুকরো আধ ইঞ্চি মতো পুরু থাকবে। লম্বায় তিন ইঞ্চি রাখতে পারেন।

এ বার কুমড়োর টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে পাত্রের গায়ে বা কুমড়োর মধ্যে কোনও ভিজে ভাব না থাকে।

একটি পাত্রে পানির মধ্যে কিছু বরফ দিন। এক টেবিল চামচ পাতিলেবুর রস দিন তার মধ্যে। এ বার কুমড়োর টুকরোগুলো সেই পাত্রের পানিতে ডুবিয়ে ফ্রিজে রাখুন।

আধ ঘণ্টা পরে তা বার করে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে। অন্য একটি পাত্রে পানি ঝরিয়ে নিন ভাল করে।

কুমড়োর টুকরোগুলো ভাজার আগে একটি পাত্রে অল্প কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ মিশিয়ে রাখুন। ভাজার আগে কুমড়োগুলো এই মিশ্রণে দিয়ে দু’হাতে ভাল করে মিশিয়ে নিন।

এ বার কড়াইয়ে তেল দিয়ে তা ফুটন্ত তাপমাত্রায় পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করুন। কুমড়ো ছেড়ে আঁচ মাঝারি করে নিন।

একে একে কুমড়োর টুকরোগুলো দিয়ে নাড়তে থাকুন। মনে রাখবেন, একটু ডুবো তেলে ভাজতে হবে।

খুন্তি নেড়ে কুমড়ো গুলো ছাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, কুমড়োর টুকরো কড়াইয়ের নীচে যেন আটকে না যায়। কুমড়ো যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে সে দিকেও। প্রথমে মাঝারি আঁচে কুমড়ো ভেজে তুলে নিতে হবে। এতে কুমড়ো সিদ্ধ হয়ে যাবে।

ভাজা কুমড়ো তুলে টিসু পেপারে রেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। অতিরিক্ত তেল শুষে নেবে পেপার। তার পরে আবার আঁচ বাড়িয়ে তেলে লালচে করে ভেজে নিন চাইলে। দ্বিতীয় বার ভাজার পরে কুমড়ো সোনালি ও মুচমুচে হবে।

সার্ভিং প্লেটে কুমড়োর ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে চাটমশলা ছড়িয়ে সস দিয়ে পরিবেশন করুন। তবে মনে রাখতে হবে যাতে ভাজাভুজি বেশি না খাওয়া হয়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা