লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন করোনা প্রতিরোধী ফুট ম্যাট

সান নিউজ ডেস্ক:

জুতার সঙ্গে ভাইরাস চলে আসতে পারে আপনার ঘর পর্যন্ত! বাইরে থেকে ফিরে তাই জুতা জীবাণুমুক্ত করা ভীষণ প্রয়োজন। জুতা জীবাণুমুক্ত করতে নিজেই বানিয়ে ফেলুন জীবাণুনাশক ফুট ম্যাট। দরজার বাইরে রেখে দিন এই ম্যাট। জেনে নিন কীভাবে বানাবেন।

একটি বড় প্লাস্টিকের ব্যাগের উপরের অংশ ফাঁকা করে নিন। একটি পুরনো তোয়ালে এই অংশের মাপ মতো কেটে উপরে বসান। ব্যাগের সঙ্গে সেলাই করে দিন তোয়ালে।

জীবাণুনাশক দ্রবণ থাকলে পরিমাণ মতো সেটা ঢেলে দিন তোয়ালের উপর। না থাকলে বানিয়ে নিন নিজেই। এজন্য এক লিটার পানিতে বোতল ক্যাপ ভর্তি করে লাইজল ঢেলে নিন। তোয়ালে ভিজিয়ে নিন এই দ্রবণের সাহায্যে।

জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার সামনে। পা পিছলে যাওয়া রোধ করতে এটি একটি নন স্লিপ রাবার ম্যাটের উপর রাখতে পারেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা