কিমা পরোটা
লাইফস্টাইল

ঘরে বানান মজাদার কিমা পরোটা

সান নিউজ ডেস্ক:

দীর্ঘ লকডাউনের পর কিছু কিছু দোকানপাট খুললেও বাইরের খাবারে ভয় থেকেই যায়। তাই নিজে ও পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে বাইরের খাবার পরিহার করুন। কিন্তু খাবারের লোভ তো আর ঘরে বাইরে বুঝে না। এই লকডাউনে যদি মাংসের সাথে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তাহলে কি করবেন? চিন্তা নেই! ঘরেই বানিয়ে ফেলুন মাংসের কিমা পরোটা। কীভাবে? চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করবেন সুস্বাদু কিমা পরোটা-

উপকরণ:

ময়দা- ১ কাপ, ডিম- ২টি, কিমা- আধ কাপ, কাঁচামরিচ- ২টি (কুচি), ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- সামান্য, পেঁয়াজ- ১টি (কুচি), লবণ- স্বাদ মতো, গরম মসলা গুঁড়া- সামান্য, বিট লবণ ও চাট মসলা – সামান্য (ঐচ্ছিক), তেল- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি:

ময়দার সঙ্গে সামান্য লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটু একটু করে পানি দিয়ে মসৃণ ডো তৈরি করুন। ডো মথে নিয়ে একটি বাটিতে রাখুন। সামান্য তেল হাতে লাগিয়ে ডোয়ের চারপাশে লাগান। এবার পাতলা প্লাস্টিক দিয়ে বাটি ঢেকে আধা ঘণ্টা অপেক্ষা করুন।

এর মধ্যে মাংসের মশলা দিয়ে কিমা ভেজে নিন। আলাদা করে ডিমের মিশ্রণ বানিয়ে নিন, এজন্য একটি বাটিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, গরম মসলা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা হাতে মাখিয়ে নিন। দুটি ডিম ভেঙে দিয়ে দিন। মিশ্রণটি একটু পাতলা থাকবে। এর মধ্যে রান্না করা কিমা মিশিয়ে নিন।

ময়দার ডো দুইভাগ করে নিন। প্রতিটি ভাগ পাতলা করে বেলে নিন। রুটির উপর ডিম-কিমার মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে দিন। এবার রুটি দুই দিক থেকে ভাঁজ করে নিন। বাকি দুটি পাশও ভাঁজ করে সামান্য চেপে নিন। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজুন পরোটা। মাঝারি আঁচে ভাজবেন। কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে ভেতরের অংশ সেদ্ধ হবে না। উল্টেপাল্টে ভালো করে পরোটা ভেজে নিন। নামিয়ে তেল ঝরিয়ে পিস পিস করে কেটে নিন। চাট মসলা ও বিট লবণ উপরে ছিটিয়ে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লোভনীয় কিমা পরোটা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা