লাইফস্টাইল

বাচ্চাদের পছন্দের আমের পুডিং রেসিপি

সান নিউজ ডেস্ক:

আম এবং দুধ। আম সকল বাচ্চাদের খুব পছন্দের আর দুধ অনেক বাচ্চারাই খেতে চায় না। কিন্তু যদি আম আর দুধ এক সাথে মিশিয়ে মজার কিছু তৈরি করা যায়, তবে কেমন হয়! পুষ্টি আর পছন্দ এক সাথে পূরণ করতে বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন আমের পুডিং।

এই সময়ে বাজারে বিভিন্ন ধরণের সুস্বাদু পাকা আম পাওয়া যাচ্ছে। যেকোন প্রকারের পাকা এবং মিষ্টি আম দিয়েই বানানো যায় এ পুডিং। তবে চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর এবং মজাদার এই পুডিং।

উপকরণ: পাকা আম- দেড় কাপ, চিনি- স্বাদ মতো, আগার আগার- ২ টেবিল চামচ, ঘন দুধ- ২০০ মিলি।

প্রস্তুত প্রণালি:

আমের টুকরো ও স্বাদ মতো চিনি মিহি ব্লেন্ড করে নিন। প্যানে ১/৩ কাপ পানি ও আগার আগার কুচি করে দিয়ে দিন। যত ছোট করবেন, তত তাড়াতাড়ি এটি গলবে। লো মিডিয়াম আঁচে পুরোপুরি গলিয়ে নিন আগার আগার। মিশ্রণটি জেলির মতো ঘন হয়ে গেলে নামিয়ে ২০ সেকেন্ড অপেক্ষা করে দিয়ে দিন আমের মিশ্রণের পাত্রে। দুধ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। যে পাত্রে পুডিং জমাতে চান সেখানে ঢেলে চামচের সাহায্যে মসৃণ করে দিন উপরের অংশ। পাত্রটি ঢেকে ফ্রিজে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টা। পরিবেশন করুন মজাদার ম্যাংগো পুডিং।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা