লাইফস্টাইল

বানিয়ে ফেলুন চিংড়ি কাটলেট!

সান নিউজ ডেস্কঃ

মাছের কাটলেট তো অনেক খেয়েছেন, এবার জিভে দিন নতুন স্বাদ। বাড়িতেই তৈরি করুন মজাদার চিংড়ির কাটলেট।

উপকরণ: গলদা চিংড়ি ৫টি, কুচো চিংড়ি ১ কাপ, কাঁচা আম ১টি, কাসুন্দি ২ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ ১টি, লাল মরিচ গুঁড়ো আধ চা চামচ, আলু ১টি, হলুদ গুঁড়ো আধ চা চামচ, ডিম ২টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, বিস্কিটের গুঁড়ো ২ কাপ, লবণ স্বাদমতো, তেল ২ কাপ।

রন্ধন প্রণালি: খোসা ছাড়িয়ে সব চিংড়ি ভাল করে পরিষ্কার করে নিন। লবণ হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। আঁটি ছাড়িয়ে কাঁচা আম বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভাজুন। এর মধ্যে রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একে একে আম বাটা, কাসুন্দি ও কুচো চিংড়ি দিয়ে রান্না করতে হবে।

অন্য দিকে আলু সিদ্ধ করে রাখুন। আলুর খোসা ছাড়িয়ে কড়াইয়ে দিয়ে কুচো চিংড়ি ও আম বাটার মিশ্রণের সঙ্গে মেখে নিন। এ বার গলদা চিংড়ির চারধারে এই মিশ্রণের প্রলেপ লাগিয়ে নিন। খেয়াল রাখবেন চিংড়ির লেজটি যেন বেরিয়ে থাকে। এ বার কাটলেটগুলো ফ্রিজে ভরে দিন। ঘণ্টাখানেক রাখলে শেপে এসে যাবে। অন্য একটি পাত্রে ডিমের মধ্যে লবণ ও গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ফ্রিজ থেকে কাটলেট বার করে ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে ডুবো তেলে ভেজে নিন। মেয়োনিজ়ের সঙ্গে পরিবেশন করতে পারেন লোভনীয় এই চিংড়ির কাটলেট।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা