চুলকানির ঘরোয়া সমাধান
লাইফস্টাইল

চুলকানির ঘরোয়া সমাধান

সান নিউজ ডেস্ক : সাধারণত গ্রীষ্মকাল খুবই আর্দ্র হয়, ফলে এই পরিবেশে বৃদ্ধি পায় হরেক রকমের রোগ-জীবাণু। ছত্রাক থেকে তৈরি হওয়া ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি তৈরি করতে পারে। তীব্র গরমে অনেকেরই চুলকানির সমস্যা বাড়ে। এটা খুবই অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া এই সময়ে ফাঙ্গাল ইনফেকশনও খুবই বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: জামের জুস রেসিপি

এই পরিস্থিতিতে ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-

১. বরফ ঘষে নিন : চুলকানি কমাতে বরফ খুবই কার্যকরী । এটি শরীরের বিভিন্ন অংশের প্রদাহ কমিয়ে দিতে পারে। তাই চুলকানি হলে আক্রান্তস্থলে বরফ ঘষে নিন।

২. ক্যালামাইন লোশন : এখন অনেকেই ক্যালামাইন লোশনের কথা জানেন। এক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই লোশন ব্যবহার করেন রূপচর্চার জন্য। তবে অনেক বিশেষজ্ঞরা বলছেন এটা থেকে চুলকানি কমে যেতে পারে।

৩. নারকেল তেল : চুলকানি কমাতে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: সিঙ্গেল থাকা স্বাস্থ্যের জন্য ভালো!

৪. অ্যালোভেরা জেল : অ্যালোভেরায় থাকা অ্যান্টিইনফ্লেমেটরি গুণ ত্বকের বিভিন্ন সংক্রমণ ও প্রদাহ সারায়। চুলকানি হলে আক্রান্তস্থলে অ্যালোভেরা লাগাতে পারেন। এতে অস্বস্তি কমবে।

৫. লেবুর রস : লেবুর রসে রয়েছে প্রদাহনাশক ক্ষমতা রয়েছে। তাই চুলকানির সমস্যা দূর কমাতে চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন।

৬. ভেজিটেবল ফ্যাট : ভেজিটেবল ফ্যাট (শর্টেনিং) কেবলমাত্র কাপকেকের জন্য নয়, এটি চুলকানির চিকিৎসায়ও কাজে আসতে পারে। ভেজিটেবল ফ্যাট একটি চমৎকার ময়েশ্চারাইজার।

৭. পর্যাপ্ত পানি পান : প্রচুর পানি পান করে হাইড্রেটেড থেকে আপনার ত্বককেও হাইড্রেটেড বা আর্দ্র রাখতে পারেন।’ ত্বক আর্দ্র থাকলে চুলকানির প্রবণতা কমে যাবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা