ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইফতারে মজাদার ফালুদা

সান নিউজ ডেস্ক : ইফতারে স্বাস্থ্যকর ও মজাদার খাবার খেতে চাইলে তৈরি করতে পারেন ফালুদা। অনেক ফল ব্যবহার করা হয় বলে এটি অত্যন্ত পুষ্টিকরও বটে। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে নিমিষেই ক্লান্তি দূর হবে। শরীর চাঙা হয়ে ওঠবে। চলুন আজ দেখি ফালুদা তৈরির রেসিপি...

আরও পড়ুন: সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

উপকরণ:

আধা কেজি দুধ,
চিনি প্রয়োজন মতো,
সাবু দানা আড়াইশ’ গ্রাম,
নুডুলস এক প্যাকেটের অর্ধেক,
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ,
বিভিন্ন ফল যেমন- আঙুর, আপেল, চেরী, বেদানা, কলা, জাম, আইসক্রীম, রুহ আফজা।

প্রস্তুত প্রণালী:

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করুন। তারপর চিনি দিন। আরেকটি পাত্রে সাবু দানা, নুডলস আলাদা সিদ্ধ করুন। এবার ঘন হয়ে যাওয়া দুধে সাবুদানা ও সিদ্ধ নুডলস দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন। ভ্যানিলা এসেন্স যোগ করুন। ঠান্ডা হলে মিশ্রণটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন।

এখন ফলগুলো ছোট ছোট টুকরা করুন। বাটি অথবা গ্লাসে ফ্রিজে রাখা মিশ্রণটি চামচে করে ওঠান। এবার তাতে কিছু ফল যোগ করে তার ওপরে আইসক্রীম দিন। যারা রূহ আফজা খেতে পছন্দ করেন তারা এর ওপরে রূহ আফজা যোগ করুন।

ইফতারের আগে আগে ফ্রিজ থেকে বের করুন। এর পর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন। অনেকে আবার ফল ছাড়া ফালুদা পছন্দ করেন। চাইলে সেটাও করতে পারেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা