লাইফস্টাইল

আলুর ফ্রেঞ্চ ফ্রাই

সান নিউজ ডেস্ক: রেস্টুরেন্ট হোক বা ফাস্টফুডের দোকান থেকে ফ্রেঞ্চ ফ্রাই সবাই কিনে খায়। বিশেষ করে শিশুদের প্রিয় খাবার এটি। এই ফ্রেঞ্চ ফ্রাই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। তাই আজ আলোচনা করা যাক কিভাবে বাড়িতে বসেই এই রেসিপি তৈরি করা যায়।

উপকরণ:

১.আধা কেজি মাঝারি সাইজের আলু,
২.১ চিমটি হলুদ,
৩.সামান্য লবণ
৪.তেল পরিমাণমতো।

প্রণালি:

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো আলুকে আংগুলের সাইজে ফালি ফালি করে কেটে নিতে হবে।
এরপর ফালি করা আলুগুলো ঠান্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১০-১৫মিনিট পর আলুর ফালিগুলো লবণ পানি থেকে ছেঁকে নিতে হবে। ভালোভাবে আলুর ফালি থেকে পানি ঝরিয়ে নিতে হবে।

পানি ঝরানো হলে আলুর ফালিগুলোকে সামান্য লবণ ও ১ চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই বা ফ্রাই প্যানে ডুবো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প করে মাখানো আলুর ফালিগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে।

লালচে আর মুচমুচে হয়ে এলে ছাঁকনি ছেঁকে তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিতে হবে। এভাবে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে মজার ফ্রেঞ্চ ফ্রাই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা