ছবি- সংগৃহিত
লাইফস্টাইল

শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার 

লাইফস্টাইল ডেস্ক: চৈত্র মাসের গরম যেন অসহ্যকর এক ব্যধি। আর এ গরম থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না করে থাকি। তবে আমরা কি জানি এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য কি কি খাবার আমাদের শরীরের জন্য উপকারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরমে শরীর ঠান্ডা রাখার জন্য খাবারের প্রতি মনোযোগী হতে হবে। কারণ কিছু খাবার আছে যা আমাদের শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

চলুন তাহলে জেনে নিন কোন খাবারগুলো শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।

তরমুজ: তরমুজ পানীয় ফল। তাই গরমে অবশ্যই খেতে হবে তরমুজ। গরমের সময় মাত্রাতিরিক্ত ঘাম হওয়ায় শরীর থেকে পানি বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশনের আশংকা বাড়ে। তরমুজ এই পানির ঘাটতি দূর করে।

আরও পড়ুন: সুজির রেইনবো হালুয়ার ঘরোয়া রেসিপি

পুদিনা পাতা: পুদিনা পাতা শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। গরমে প্রশান্তি পেতে পুদিনাপাতা দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। পুদিনা পাতা গুঁড়া করে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাবেন।

টমেটো: টমেটোতে রয়েছে শতকরা ৯৪.৫ ভাগ পানি। টমেটোর জুস কিংবা সালাদ দুই সুস্বাদু। এ ছাড়া রান্নার পরও টমেটোর পুষ্টিগুণ কমে না। তাই গরমের সময় টমেটোর স্যুপ কিংবা ঝোল খেতে পারেন।

শসা: পানি এবং ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক শসা। এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।

দই: গরমকালে খুবই উপকারী খাবার হচ্ছে, টক দই। কারণ এতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরকে স্বাচ্ছন্দ্যে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডাবের পানি: এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যা শরীরে পানির মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

লেবু-পানি: তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংক না খেয়ে, লেবু-পানি পান শুরু করুন। গরমের সময় শরীরকে সতেজ রাখতে এটি খুবই সহায়ক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা