লাইফস্টাইল

প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা

সান নিউজ ডেস্ক: ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়। রোজ ডের মধ্য দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ১২ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় হাগ ডে বা আলিঙ্গনের দিন। ভ্যালেন্টাইন ডে বা ভালেবাসা সপ্তাহের ৬ষ্ঠ দিন পালন করা হয় দিনটি। এটি ভালোবাসা সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন।

প্রিয়জনকে জড়িয়ে ধরার কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালবাসেন। শুধু প্রেম নিবেদনের জন্যই নয় বরং প্রিয়জনকে আলিঙ্গনের পদ্ধতির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রিয়জনকে আলতো করে স্পর্শ করা কিংবা জড়িয়ে ধরার মাধ্যমে মনে ভিন্ন এক সুখ ও শান্তি হয়। যখন কেউ প্রিয়জনকে জড়িয়ে ধরেন তখন অক্সিটসিন হরমোন নিঃসারণ হয়। এই হরমোন আমাদেরকে মানসিকভাবে সুখের অনুভূতি দেয়।

আরও পড়ুন: ভালোবাসা দিবস

প্রিয়জনকে যত বেশি জড়িয়ে ধরবেন, ততই কমবে কর্টিসোল হরমোনের পরিমাণ। মানসিকভাবে শান্ত রাখতে পারে একটি ছোট্ট হাগ বা আলিঙ্গন।

এমনকি এই হরমোন সামাজিক বন্ধন বাড়াতেও সাহায্য করে। নিউরো-পেপটাইড অক্সিটক্সিন হরমোন আমাদের মধ্যে সততা ও অনুরাগ বাড়িয়ে তোলে।

প্রেমের সম্পর্ককে মজবুত করতে যা একান্তই প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, জড়িয়ে ধরার মাধ্যমে শুধু মনকেই নয় বরং শরীরকেও ভালো রাখতে পারেন।

যখন আপনি প্রিয়জনকে জড়িয়ে ধরবেন তখন ত্বকের মধ্যে থাকা পাসিনিয়ান কর্পাসেলস নামে প্রেসার রিসেপটর মস্তিষ্কে সংকেত পাঠিয়ে রক্তচাপ কমিয়ে দেয়।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার সুন্দর চুলের রহস্য

যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হৃদযন্ত্র ভালো রাখতে আলিঙ্গনের চেয়ে ভালো ওষুধ আর হয় না। কারণ প্রিয়জনের সামান্য স্পর্শ প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট।

কোনো কাজ করার আগে, প্রিয়জনকে জড়িয়ে ধরলে আত্মবিশ্বাস বাড়ে ও ভয় কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ বয়সের সঙ্গে একাকিত্ব বাড়তে থাকে, যা স্ট্রেস বাড়িয়ে তোলে।

যা প্রিয়জনকে আলিঙ্গন করার মাধ্যমে কাটানো যায়। আমরা যখন কাউকে জড়িয়ে ধরি তখন স্ট্রেস হরমোন কর্টিসোল নিঃসারিত হয়। এই কর্টিসোল হরমোন আমাদের জীবনে স্ট্রেস ও মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা