প্রতীকী ছবি
লাইফস্টাইল

ভালোবাসার মানুষটির কাছে প্রত্যাশা

সান নিউজ ডেস্ক: ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।

মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার।
ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়ত প্রেম থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা।

তবুও ভালোবাসা মানুষটির কাছে প্রত্যাশার শেষ নেই। তবে প্রত্যাশা এমন একটি জিনিস যা খুব বেশি হলে যেকোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আপনি যা চান তা করার জন্য অন্যের প্রতি আশা করে থাকা তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে।

সঙ্গী আপনাকে খুশি করতে কোনো উদ্যোগ নিলে হাসিমুখে তাকে স্বাগত জানান। বিশেষ কোনো খাবার রান্না করলে, কোনো কিছু উপহার দিলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাঁকে ধন্যবাদ জানান। তবে কখনোই সঙ্গীকে কারও সঙ্গে তুলনা করবেন না। অমুক এটা করে, তমুক তো তোমার মতো না। ও পারে তুমি কেন পারো না বলে সঙ্গীকে দোষারোপ করতে যাবেন না। সব সময়ই সঙ্গীর সহযাত্রী হওয়ার চেষ্টা করুন। শুধু সুখে নয়, দুঃখের দিনেও তাঁর পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ান।

যদি আপনার সঙ্গীকে এমন কিছু করতে বলেন, যা তাদের জন্য সম্ভব নয় বা তাদের ক্ষমতার মধ্যে নেই, তখন তারা ভীষণ রকম চাপ অনুভব করেন। ভালোবাসা মানুষটির কাছে প্রত্যশা করাই উচিত নয়।

প্রত্যাশা আর ভালোবাসা একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ভালোবাসা শব্দটার অর্থ অনেক ব্যাপক। এর সংজ্ঞা আছে শত শত। আমি ওসবে যাবো না। কারণ ভালোবাসার কোনো ডেফিনেশনই আমার মাথায় ধরে না। যেখানে ভালোবাসা সেখানে প্রত্যাশা। আর প্রত্যাশা কোথায় করা হয় যেখানে ভালোবাসা আছে। ভালোবাসা তো অনেক ধরনের। বৃক্ষের প্রতি ভালোবাসা, পশু-পাখির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা আরও কত শত ভালোবাসার রকম আছে।

আর ভালোবাসার মানুষটির কাছে আমরা প্রশংসা পেতে চাই। ভালোবাসার মানুষটির প্রতিটি ছোট-খাটো কাজেরই প্রশংসা করুন। প্রত্যেক ব্যক্তির মধ্যে ত্রুটি আছে, তবে প্রশংসা পেতে চান সবাই।

মাঝেমধ্যে সময় পেলে সঙ্গীকে তাঁর কর্মস্থলে পৌঁছে দিন। অফিস থেকে ফেরার পথে একসঙ্গে ফিরুন, হঠাৎ করে কোনো উপহার আনা, বিশেষ দিনগুলো মনে রেখে আলাদা করে কিছু করা, সঙ্গী যা খেতে ভালোবাসে মনে করে তা মাঝেমধ্যে নিয়ে আসা ছোট ছোট এই চমকগুলোই সম্পর্কটাকে দীর্ঘমেয়াদি করে তুলবে। বাসায় ফিরেছে কি না খোঁজ নেওয়া, অসুস্থ থাকলে শরীর কেমন, অফিসে সমস্যা হচ্ছে কথা বলে মনটা হালকা করে দেওয়া, বৃষ্টির দিনে বাইরে থেকে খাবার কিনে আনা, এসব ছোট ছোট অনুভূতি যত্নে রাখে ভালোবাসাকে।

সময়ের সঙ্গে ব্যস্ততা বাড়বে, এটা সত্য। তবে এরই ফাঁকে ভালোবাসার মানুষরটির জন্য কিছুটা সময় বরাদ্দ রাখা জরুরি। যেকোনো সম্পর্কেই যত্নের দরকার হয়। প্রেমিক–প্রেমিকা বা স্বামী–স্ত্রীর ভালোবাসা অটুট রাখতে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকাটা জরুরি।

ভালোবাসার মানুষটি তাকে এভাবেই আগলে রাখুক। যত্নে গড়ে তুলুক ভালোবাসা। ভালোবেসে ভালোবাসার পথে এগিয়ে যান। এইটুকুই ভালোবাসা মানুষটির কাছে প্রত্যাশা থাকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা