লাইফস্টাইল

প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা

লাইফস্টাইল ডেস্ক: শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠেছে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিময় বাতাস জানান দিচ্ছে নতুন লগ্নের। ফাল্গুনের আগমনে পলাশ, শিমুল গাছে লেগেছে আগুনে খেলা। মধুর বসন্তের সাজ রব সর্বত্র। পুরো প্রকৃতিতে চলছে বসন্তের আগমনের ধ্বনি ।

বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোনো নির্দিষ্ট ঋতুকে কেন্দ্র করে যে বাঙালির এত উন্মাদনা হতে পারে সেটি বসন্ত এলে, বর্ষার কদম বিলাস কিংবা শীতের পিঠা উৎসব দেখেই স্পষ্ট। যেহেতু ঋতুরাজ বসন্ত তাই উন্মাদনাটা আরেকটু বেশি।

বসন্তের প্রথমদিনের বসন কেমন হবে তাই নিয়ে আলাপের শেষ নেই। নারী-পুরুষ নির্বিশেষে নিশ্চিতভাবে সেদিন পরবার পোশাকটা বেছে রেখেছেন। সাজ কেমন হবে সেটি নিয়েও ভাবছেন।

পহেলা ফাল্গুন সবাই কম-বেশি হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাক পরে। ভালোবাসার দিনে তাই সর্বজনীন ভালোবাসার রং লালই বেছে নেন অনেকে। পোশাক যদি হয় শাড়ি আর রঙে লাল, তবে দিনের সাজে হালকা বেইজে গাঢ় কাজলের টানে ন্যুড টোন লিপস্টিক ভালো লাগবে।
বাসন্তী তরুণী’রা খোঁপায় গাঁদা, পলাশসহ নানা ফুল গুঁজে আর ‘বসন্ত তরুণ’রা পাঞ্জাবি ও ফতুয়ায় নতুন করে নিজেদের সাজিয়ে নেমে আসবে পথে পথে। মোবাইল ফোনে এসএমএস আদান-প্রদান, ফেসবুক, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বরণ করা হবে ঋতুরাজ বসন্তকে।

এবারের বসন্ত সোমবার পড়বে, এদিন কর্মস্থলের ব্যস্ততায় হয়ত অনেকেই কর্মস্থলেই শাড়ি পড়ে যাবেন,খোঁপায় দেবেন ফুল। তাই একটু জাঁকালো পোশাক পরতেই পারেন। যেহেতু অফিস ডে তাই অনেক বেশি সাজ এড়িয়ে চলুন। উচ্চমাত্রার মেকাপ এড়িয়ে চলুন।

ছেলেদের চাইলে পাঞ্জাবি পরতেই পারেন বসন্ত বলে কথা। যেহেতু শীতের বাতাস এখনো বইছে- তাই ভারি শাল সঙ্গে রাখবেন। মেয়েরা চুল খোলা না রেখে একটু হাতখোপা বা বেনিতে ফুল গুঁজে নিতে পারেন এতে বেশ জমকালো লাগবে। শাড়ির সঙ্গে গয়নার রঙ, ফুলের সংযোগটা যুতসই হচ্ছে কিনা একটু যাঁচাই করে নেবেন।

বসন্ত মননে, চেতনায় ও সংগ্রামী প্রত্যয়ে বাঙালির প্রতিবিম্ব হোক, বিনাশ হোক সব অশুভ! পূর্ণতায় বসন্তের দোলা ছড়াক সর্বত্র, পৃথিবীর সব মানুষের ঘরে।
সাননিউজ/ এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা