লাইফস্টাইল

শীতের ৭ খাবারে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

লাইফস্টাইল ডেস্ক: বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। শীতকালীন শাক-সবজি, ফল মুলে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা। ভাইরাস এবং সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকর জীবনধারা। প্রধান উপাদান হলো সুষম এবং পুষ্টিকর খাদ্য পুষ্টি বিশেষজ্ঞরা সুস্বাস্থ্যের জন্য মৌসুমী খাবার খাওয়ার পরামর্শ দেন এবং এগুলো সহজে পাওয়া যায়। জেনে নিন যেগুলো এই মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে-

১. মিষ্টি আলু: মিষ্টি আলু শীতকালে নাস্তার জন্য একটি জনপ্রিয় খাবার। এটি ফাইবার, ভিটামিন এ এবং পটাসিয়াম সমৃদ্ধ। ফলে এটি প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটির একটি ছোট টুকরা আমাদেরর বিটা ক্যারোটিনের দৈনিক চাহিদা পূরণ করে এবং সুস্বাস্থ্য দেয়।

২. গুড়: গুড় চিনির একটি দুর্দান্ত বিকল্প এবং এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্তস্বল্পতায় ভুগছে এমন মানুষের জন্য উপকারী। এটি শক্তিশালী ফুসফুস পরিষ্কারক হিসাবে কাজ করে। তাই দূষিত এলাকায় বসবাসকারী মানুষের জন্য এটি বিশেষভাবে সহায়ক।

৩. খেজুর: মিষ্টি স্বাদের খেজুর ভিটামিন, মিনারেল ও ফাইবার সমৃদ্ধ। এটি দুধের সঙ্গে মিশিয়ে খেলে তা প্রাকৃতিক মিষ্টি হিসাবে কাজ করে। বিশেষ করে দাঁত ও হাড়ের জন্য খেজুর বেশি উপকারী, এটি বাতের রোগীদের বেশি খেতে বলা হয়।

৪. বাদাম: বাদাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ফল শরীরকে উষ্ণ রাখে। সেইসঙ্গে প্রদাহ এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। বাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার একটি দুর্দান্ত উত্স, এটি নাস্তার সঙ্গে খাওয়া যেতে পারে।

৫. সরিষা শাক: সরিষার শাক শীতকালীন খাবার। এটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, উভয়ই রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এই শাক মেনোপজের সময়ের সমস্যাগুলো সহজ করতে এবং হৃদরোগের অবস্থার উন্নতি করতে সহায়তা করে।

৬. আমলকি: ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস আমলকি। এটি সাধারণ সর্দি, কাশি এবং ভাইরাল সংক্রমণ দূর করতে সাহায্য করে। এটি নানা উপায়ে খাওয়া যেতে পারে। সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য এটি প্রতিদিন খেতে হবে।

৭. শীতের সবজি: শীতকাল হলো গাজর, শালগম, ফুলকপি, শীম, মুলার মতো সবজির সময় যা শরীরে ম্যাঙ্গানিজ, বিটা ক্যারোটিন এবং পটাসিয়াম যোগ করে এবং যেকোনো রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। গাজর ভিটামিন এ-এর একটি বড় উৎস যা চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা