ভুনা মাংসে খিচুড়ি
লাইফস্টাইল

ভুনা মাংসে খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক: খিচুড়ি খেতে কে না পছন্দ করেন। সবজি খিচুড়ি থেকে শুরু করে বিফ, চিকেন কিংবা পাতলা খিচুড়ি সবই জিভেয় পানি এনে দেয়।

বিশেষ করে ভুনা মাংসে খিচুড়ি রান্না করা হলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ:-১. গরুর মাংস ১ কেজি
২. পোলাও চাল ২ কাপ
৩. তেজপাতা ৩টি
৪. দারুচিনি ছোট ২টি
৫. এলাচ ৫টি
৬. ঘি ১ টেবিল চামচ
৭. গোলমরিচ আধা চা চামচ
৮. লবঙ্গ ১০টি
৯. আদা বাটা দেড় চা চামচ
১০. রসুন বাটা দেড় চা চামচ
১১. তেল ৪ টেবিল চামচ
১২. মরিচের গুঁড়া ১ চা চামচ
১৩. হলুদ আধা চা চামচ
১৪. ধনেপাতা ১ চা চামচ
১৫. জিরা দেড় চা চামচ
১৬. লবণ দেড় চা চামচ
১৭. গরম পানি ২ কাপ
১৮. মুং ডাল ১ কাপ
১৯. গরম মসলা ১ চা চামচ
২০. কাঁচা মরিচ ৬-৮টি
২১. পেঁয়াজ দেড় কাপ
২২. গরম পানি সাড়ে ৩ কাপ ও
২৩. লবণ দেড় দেড় চা চামচ।

পদ্ধতি

প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি রং হলে এতে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে নাড়ুন।

এরপর আদা ও রসুন বাটা মিশিয়ে ভালো করে নেড়ে নিন। তারপর সামান্য পানি মিশিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। এবার গরুর মাংসের টুকরো যোগ করুন।

অন্যদিকে ভাজা মুগ ডাল ও পোলাও চাল আগে থেকেই ভিজিয়ে রাখুন। একে একে এবার মরিচের গুঁড়া, হলুদ, ধনে ও জিরার গুঁড়া মিশিয়ে নিন।

স্বাদমতো লবণ যোগ করুন। এবার উচ্চ তাপে ১০ মিনিট মাংস কষিয়ে ২ কাপ গরম পানি মিশিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৩০-৪০ মিনিট কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে মাংস নেড়ে দিন।

এ পর্যায়ে পোলাও চাল মাংসের মধ্যে দিয়ে দিন। সাড়ে ৩ কাপ গরম পানি যোগ করুন মাংসে। স্বাদমতো লবণ মিশিয়ে দিন।

ঢাকনা দিয়ে এবার অল্প আঁচে আরও ২০ মিনিট রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেলো জিভে জল আনা ভুনা মাংসে খিচুড়ি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা