লাইফস্টাইল

নাগা বার্গার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বার্গার! ফাস্টফুডের প্রতি দুর্বলতা মানেই বার্গার। ফাস্টফুডের দোকানগুলোতে গেলেই মিলবে বাহারি বার্গারের দেখা। জনপ্রিয়তার কারণেই বার্গারের স্বাদে যুক্ত হচ্ছে নিত্যনতুন ধরন। বর্তমানে ঝালপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় একটি খাবার হলো নাগা বার্গার। তবে দোকান থেকে না কিনে নিজেই তৈরি করে নিতে পারেন এই জিভে জল আনা খাবারটি। রইলো রেসিপি-

উপকরণ:

আদা বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ টেবিল চামচ,
সরিষা বাটা ১ টেবিল চামচ,
হলুদ ১ চিমটি পরিমাণ,
গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ,
সয়া সস ২ টেবিল চামচ,
ওয়েস্টার সস হাফ টেবিল চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
মুরগীর মাংস কয়েক পিস,
পনির, মেয়োনেজ পরিমাণ মতো,
বোম্বাই মরিচ, টমেটো কেচাপ, টমেটো কুচি পরিমাণ মতো।

প্রণালি:

নাগা বার্গার তৈরির জন্য আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, সরিষা বাটা এক চা চামচ, হলুদ অল্প একটু, গোল মরিচের গুঁড়ো এক চা চামচ, সয়া সস দুই টেবিল চামচের মতো, ওয়েস্টার সস হাফ টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস হ্যামার দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এরপর আধ ঘণ্টার মতো মাংস মসলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে।

মেরিনেট করা মাংস একটি প্যানে তেল গরম করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে বাদামী করে ভাঁজতে হবে যাতে করে ভেতরেও সেদ্ধ হয়ে যায়। ভাজা হলে তুলে টিসুর ওপর রেখে দিন। এতে বাড়তি তেল শুষে যাবে। এবার গরম থাকা অবস্থায় মাংসের ওপর চিজ দিতে হবে। যাতে গরমে গলে মাংসের সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যায়। চিজ মোটামুটি গলে আঁটকে গেলেই চুলা বন্ধ করে দিতে হবে।

এবার বানাতে হবে নাগা সস। চারটি বোম্বাই মরিচ, মেয়োনেজ চার টেবিল চামচ পরিমাণ, টমেটো কেচাপ দুই টেবিল চামচের মতো একটা মিক্সার বাটিতে মিক্স করে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে নাগা সস।

একটি বনরুটি মাঝ দিয়ে কেটে হালকা বাদামী করে ভেজে নিলেই হবে। প্রথমে বনরুটিতে টমেটো কেচাপ দিতে হবে। কেচাপের ওপর টমেটো ও পেঁয়াজ গোল গোল করে কেটে দিতে হবে। এর ওপর ভেজে রাখা মাংসের পেটি দিয়ে দিতে হবে। এর ওপর দিতে হবে নাগা সস ও মেয়োনেজ। বেশি করে দিলে পাশ থেকে সস ও মেয়োনেজ বেয়ে নিচে পড়ে। দেখতে রেস্তোরা মত লাগবে। এরপর লেটুস পাতা দিয়ে বনরুটির অন্য অংশ দিলেই তৈরি হয়ে যাবে মজাদার নাগা বার্গার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা