লাইফস্টাইল

ঝকঝকে সাদা দাঁতের উপায়

সান নিউজ ডেস্ক: দাঁতের হলদেটে ভাব দূর করার জন্যে বছরে একবার স্কেলিং তাছাড়াও লেবু ও বেকিং সোডা দিয়ে দাঁত মাজেন অনেকে। এছাড়া তিন বেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেন।

এতে হয়তো সাময়িক সমাধান পাওয়া যায় কিন্তু স্থায়ী সমাধান মেলেনে। বিশেষত অতিরিক্ত দাঁত মাজার ফলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়। আর বেকিং সোডা কিংবা লাইম কিছুক্ষণের জন্যে হলদে ভাব দূর করে। তবে আপনি যদি আপনার দাঁত ঝকঝকে সাদা রাখতে চান তাহলে এই চারটি খাবার নিয়মিত গ্রহণ করুন:

বাংলাদেশে ধীরে ধীরে মাশরুম বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আপনি যদি মাশরুমপ্রেমী হন তাহলে শিটাকে মাশরুম খেতে পারেন। শিটাকে মাশরুমে লেন্টিনেন নামক এক ধরণের প্রাকৃতিক শর্করা পাওয়া যায়। লেন্টিনেন দাঁতে ব্যাকটেরিয়াসৃষ্ট দাগ দূর করতে সাহায্য করে৷ তাছাড়া মুখের ভেতরে জন্ম নেয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া নির্মূলে এর জুড়ি নেই।

দেখতে অনেকটা ফুলকপির মতো কিন্তু পুরোটাই সবুজ। ব্রকোলিতে প্রচুর পরিমাণে আয়রন এবং খনিজ উপাদান আছে। অনেকে ব্রকোলি স্যুপে খান বা অনেকে সেদ্ধ করে খান। যেভাবেই খান না কেন দাঁত সাদা রাখতে ব্রকোলি আপনায় সাহায্য করবে।

আপেল, স্ট্রবেরি, আনারস ও দাঁত সাদা রাখতে সাহায্য করে। এই ফলগুলো উৎসেচক দাঁতের হলদেটে ভাব দূর করতে সাহায্য করে। আর আজকাল এদের খুব সহজেই পাওয়া যায়। তবে এই ফলগুলো খেয়ে দাঁত মাজবেন না ভুলেও। বরং এসিটিক উপাদান দূর করতে কুলকুচো করে নিন।

আমাদের দেশে অনেকে দিনে বেশ কয়েকবার চা না খেলে থাকতে পারেন না। কিন্তু লাল কিংবা দুধ চা আপনার দাঁতের ক্ষতি করে। তাই গ্রিন টি খান যদি নেহাৎ যদি চা খেতেই হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা