কাতল মাছের কালিয়া
লাইফস্টাইল

কাতল মাছের কালিয়া 

লাইফস্টাইল ডেস্ক: একেকজনের পছন্দ একেক স্বাদের সব মাছ। তবে কাতল মাছ খেতে সবাই কমবেশি পছন্দ করেন। এই মাছের স্বাদে অনেকেই মুগ্ধ। বিভিন্নভাবে এই মাছ রান্না করে নিশ্চয়ই খেয়েছেন।

কাতল মাছের এক মজাদার পদ হলো কালিয়া। হয়তো অনেকেই এই পদটি খেয়েছেন! খুব সহজে ঘরেই রান্না করতে পারবেন কাতলের কালিয়া। জেনে নিন রেসিপি-

উপকরণ:- ১. কাতল মাছের টুকরো
২. কাঁচা মরিচ চেরা ৪টি
৩. কাঁচা মরিচ বাটা ৪টি
৪. সরিষা-পোস্ত বাটা ১ চা চামচ
৫. হলুদ, মরিচ গুঁড়া আধা চা চামচ
৬. জিরা ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে
৭. আস্ত শুকনো মরিচ
৮. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৯. আদা বাটা আধা চা চামচ
১০. রসুন বাটা ১ চা চামচ
১১. কালো জিরা সামান্য ও
১২. লবণ-চিনি স্বাদমতো।

পদ্ধতি

মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এতে কাঁচা মরিচ, লবণ, হলুদ, সরিষা-পোস্ত বাটা, পেঁয়াজ, আদা-রসুন বাটা একসঙ্গে মাখিয়ে নিন।

এবার প্যানে তেল গরম নিন। এবার একে একে মাছের টুকরোগুলো ভেজে নিন। মাছ ভাজা হলে তুলে রাখুন। এবার ওই তেলেই কালো জিরা, রসুন, আদা বাটা, পেঁয়াজ ও বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এ পর্যায়ে এক কাপ টমেটো পিউরি মসলায় মিশিয়ে দিন। মসলা কষানোর সময় সামান্য পানিও মিশিয়ে দিন। মসলা কষানো হলে স্বাদমতো লবণ, চিনি ও সামান্য পানি দিন।

এবার মসলা ফুটে উঠলে মাছের টুকরোগুলো ছাড়ুন। বেশ মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। পাত্রে ঢেলে উপরে সরিষার তেল ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কাতল মাছের কালিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা