রেসিপি 
লাইফস্টাইল

কোকোনাট বিস্কুট তৈরির রেসিপি 

সান নিউজ ডেস্ক: সন্ধায় ছোট বড় সকলের প্রচলিত নাস্তার আইটেম বিস্কুট। যা আমরা সাধারণত বাজার থেকে ক্রয় করে থাকি। নারিকেল স্বাদের কোকোনাট বিস্কুট খেতেও বেশ। কনভেকশন ওভেনে সহজেই বানানো যায় এটি। চলুন জেনে নেওয়া যাক কোকোনাট বিস্কুটের রেসিপি।

উপাদান:

২/৩ কাপ মাখন।
২/৩ কাপ কোরানো নারিকেল।
২/৩ চা চামচ বেকিং পাউডার।
২/৩ চা চামচ ভ্যানিলা এসেন্স।
২/৩ কাপ মিহি করে নেওয়া চিনি।
২ কাপ ময়দা।
পরিমাণমতো দুধ।

পদ্ধতি

প্রথমে মাখনটাকে গলিয়ে একটি বাটিতে নিয়ে চিনি মেশাতে হবে। অন্তত ৪-৫ মিনিট নাড়তে হবে, যাতে মিশ্রণটা একেবারে মসৃণ হয়। এরপর ওই বাটিতে ময়দা দিন। একে নারিকেল, বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স দিন। হাত দিয়ে ভালো করে মাখতে থাকুন। ২-৩ টেবিল চামচ দুধ দিন। নরম ডো না হওয়া পর্যন্ত মাখতে থাকুন। ডো থেকে ছোট করে গোল স্কুপ নিন। এর পর সামান্য চাপ দিয়ে খানিকটা চ্যাপ্টা করে নিন। গুঁড়ো করা নারিকেলের ওপর চেপে খানিকটা কোট দিন। এরপর একটি বেকিং ট্রেতে পার্চমেন্টের ওপর লাইন করে রাখুন। ওভেন প্রি হিট করে ১৭০ ডিগি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করুন। সংরক্ষণ করতে হবে এয়ারটাইট জারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা