রেসিপি
লাইফস্টাইল

ডাব চিংড়ির রেসিপি

সান নিউজ ডেস্কঃ ঘটি-বাঙাল নির্বিশেষে চিংড়ি মাছ পছন্দ করেন প্রায় সকলেই। আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের রান্না করা যায়। তেমনই এক জিভে জল আনা রেসিপি হলো ডাব চিংড়ি। জেনে নিন ডাব চিংড়ি রেসিপি-

উপকরণ

১. চিংড়ি মাছ ১০০০ গ্রাম
২. তেল পরিমাণমতো
৩. পাঁচফোড়ন সামান্য
৪. রসুন বাটা ২ চা চামচ
৫. পেঁয়াজ বাটা ২ চা চামচ
৬. পোস্তদানা বাটা ৪ চা চামচ
৭. সরিষা বাটা ২ চা চামচ
৮. ডাবের শাঁস ৬ টেবিল চামচ
৯. ডাবের পানি পরিমাণমতো
১০. টমেটো কিউব ৪ টেবিল চামচ
১১. ধনেপাতা কুচি ৬ টেবিল চামচ
১২. লেবুর রস ২ চা চামচ
১৩. কাঁচা মরিচ ৭-৮টি

পদ্ধতি

ফ্রাইপ্যানে পাঁচফোড়ন, রসুন বাটা, পেঁয়াজকুচি ও পোস্তদানা বাটা দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর বাটিতে ভাজা পাঁচফোড়নের সঙ্গে সরিষা বাটা, ডাবের শাঁস, ডাবের পানি, টমেটো কিউব, ধনেপাতা কুচি, লেবুর রস, কাঁচা মরিচ ও চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সর্বশেষ ডাবের মধ্যে দিয়ে সিল করে চুলায় গরম বালিতে রেখে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডাব চিংড়ি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা