লাইফস্টাইল

প্রেমে ব্যর্থ হলে যা করা উচিত

সান নিউজ ডেস্ক: বাংলায় প্রচলিত একটা কথা আছে প্রেম মানেই যন্ত্রণা। তারপরও টুকটাক প্রেম সবার জীবনেই আসে। প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই। যেকোনো বয়সেই মানুষ প্রেমে পড়তে পারেন। এমনকি একজন মানুষ একাধিকবারও প্রেমে পড়েন। তবে জীবনের প্রথম যে সত্যিকারের ভালোবাসার মানুষটি থাকে, তাকে কখনো ভুলা যায় না।

বর্তমানে অনেকেই প্রেমে প্রতারিতও হয়ে থাকেন। প্রেমে প্রতারিত হওয়ার পর মন ভেঙে যায়, তখন নিজেকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। কীভাবে সঙ্গীহীন জীবন কাটাবেন তা ভেবে ভেবে অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েন। এইটা ভুলে যান যে, আপনি যাকে সত্যিকারের ভালোবাসেন সে যদি তা মূল্যায়ন করত তাহলে আপনার সঙ্গে প্রতারণা করত না।

১. সত্য যতই অপ্রিয় হোক না কেন, তা স্বীকার করা জরুরি। প্রথমে স্বীকার করুন আপনি যাকে ভালোবেসেছিলেন তিনি বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে। তাই নিজেকে দুঃখ-কষ্ট না দিয়ে বরং ইতিবাচকভাবে জীবনে পরিবর্তন আনুন। নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। যা দেখে প্রাক্তন আপনাকে হিংসা করবে।

২. পুরোনো সব স্মৃতি মুছে ফেলুন। ভালোবাসায় প্রতারিত হওয়ার পর পুরোনো সব স্মৃতিগুলো বারবার মনে পড়ে। এ কারণে নিজেকে ব্যস্ত রাখুন, পরিবারের সঙ্গে সময় কাটান।

৩. যে যাওয়ার সে জীবন থেকে চলে যাবে, শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারবেন না। যে চলে গিয়েছে তাকে নিয়ে আফসোস না করে বরং যাদের কাছে আপনি প্রিয় তাদের যত্ন নিন।

৪. প্রাক্তনের দেওয়া উপহার সরিয়ে ফেলুন। একইসঙ্গে ফোনে থাকা তার মেসেজ, ছবি, ফোন নম্বর ইত্যাদি যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন।

৫. সব সময় ইতিবাচক চিন্তা মনে ধারণ করুন। নিজের মনকে বোঝান, যে আপনার মন ও বিশ্বাস ভেঙেছে সে কখনো আপনার যোগ্য ছিল না। যা হয় তা ভালোর জন্যই হয়, সেটা মানার চেষ্টা করুন।

৬. নেশাগ্রস্ত হয়ে নিজের হাতে নিজের জীবন শেষ করতে বসবেন না আবার। এর ফলে অসুস্থ হবেন, নানা রোগে ভুগবেন। এমনকি পরিবারের কাছেও নিজের মর্যাদা হারাবেন। নেশাগ্রস্ত মানুষেরা জীবনে কখনো উন্নতি করতে পারে না।

৭. কখনো আত্মহননের পথে হাঁটবেন না। এমন করার আগে নিজের মা-বাবা ও ভাই-বোনের কথা ভেবে দেখুন। একজন প্রতারকের জন্য নিজের জীবন শেষ করে ফেলবেন না।

৮. যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে সময় কাটান। তাদেরকে মনের কথা খুলে বলুন। দেখবেন তারাই আপনাকে সৎ পরামর্শ দেবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতেও যেতে পারেন। তাদের সঙ্গে বসে মন খুলে হাসুন ও মজা করুন।

৯. প্রাক্তন আপনাকে ছেড়ে চলে গিয়েছে বলে তার ক্ষতি করবেন, এমন চিন্তা ভুলেও করবেন না। এতে আপনার নিচু মানসিকতার পরিচয় মিলবে। মনে রাখবেন, আজ যার ক্ষতি করার কথা ভাবছেন একসময় তিনিই আপনার প্রিয়জন ছিলেন।

১০. নিজেকেই প্রতিজ্ঞা করুন, যে চলে গেছে সে আমার ভালোবাসার যোগ্য ছিল না। তাই নিজেকে ভালো রাখতে সব সময় খুশি থাকুন। প্রেমে প্রতারিত হয়েছেন বলে নিজেকে গুটিয়ে রাখবেন না। মনে রাখবেন, শুধু আপনি একা নন অনেকেই জীবনে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এজন্য নিজেকে উন্মুক্ত করুন ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন।

তাই প্রতারিত হওয়ার এই কষ্ট থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে। সঙ্গে কিছু উপায় অনুসরণ যা আপনাকে নতুন করে জীবন সাজাতে সহায়তা করবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা