ইলিশ
লাইফস্টাইল

মজাদার ইলিশ খিচুড়ি

সান নিউজ ডেস্কঃ কাঠফাটা রোদকে উপেক্ষা করে যখন হঠাৎ নেমে আসে ঝুম বৃষ্টি, তখন ইলিশ-খিচুড়ি না হলে কি চলে! এর স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকা সারাজীবন।

ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুন স্বাদের ইলিশ খিচুড়ি। তাহলে আর দেরি কেন চলুন জেনে নেয়া যাক ইলিশ খিচুড়ির সহজ রেসিপি-

উপকরণ

  • পোলাও চাল আধা কেজি
  • ইলিশ মাছ ৪ টুকরো
  • মুগডাল ১ কাপ
  • মসুর ডাল ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • পেয়াজ কুচি ৪টি
  • তেজপাতা ২টি
  • হলুদ গুঁড়া ২ চা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা চামচ
  • সরিষা তেল ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ৫/৬টি
  • আদা-রসুন বাটা ১ চা চামচ
  • এলাচ ২টি

পদ্ধতি

ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিন।

পোলাওয়ের চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

হাড়ি বা বড় প্যানে তেল গরম করে তেজপাতা, এলাচ ও দারুচিনি ভেজে নিন।

পেঁয়াজ কুচি দিয়ে মসলা ভেজে নিন।

আদা ও রসুন বাটা মিশিয়ে দিন।

হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলা কষিয়ে নিন।

আধা কাপ পানি মিশিয়ে নেড়ে দিন।

ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন।

ভালো করে নেড়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট।

মাছগুলো সেদ্ধ হলে মসলা থেকে মাছগুলো আস্তে করে তুলে রাখুন।

চাল ও ডাল দিয়ে কষিয়ে নিন।

অন্তত ৫-৭ মিনিট হালকা আঁচে চাল ও ডাল ভেজে নিন।

তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে নেড়ে দিন।

আস্ত কাঁচা মরিচ দিয়ে খিচুড়ি ঢেকে রান্না করতে হবে ৩০ মিনিট। মাঝে ঢাকনা নামিয়ে এক দু’বার নেড়ে দিতে হবে।

৩০ মিনিট পর খিচুড়ির চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হলে রান্না করা ইলিশের টুকরোগুলো খিচুড়িতে দিয়ে দমে রাখুন ১০ মিনিট।

এরপর চুলা থেকে নামিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ইলিশ খিচুড়ি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা