লাইফস্টাইল

অসুখী দাম্পত্যে বাড়ে পুরুষের মৃত্যুঝুঁকি

সান নিউজ ডেস্ক : অসুখী দাম্পত্য জীবনের ফলে পুরুষদের জীবনে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এমনকি বাড়ে মৃত্যু ঝুকিও। অসুখী থাকার কারণে পুরুষের মধ্যে স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা নিবন্ধে সম্প্রতি এমনটি বলা হয় বলে মেডিক্যাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

১০ হাজার ইসরায়েলি পুরুষের মৃত্যু নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে গবেষণাটি চালানো হয়।

গবেষণা দলে ছিলেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের স্যাকলার ফ্যাকাল্টি অফ মেডিসিনের স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা।

তারা হলেন ডিপার্টমেন্ট অফ এপিডিমিওলজি অ্যান্ড প্রিজারভেটিভ মেডিসিনের অধ্যাপক উরি গোল্ডবোর্ট ও ড. ইফতাহ গ্যাপনার এবং ডিপার্টমেন্ট অফ হেলথ প্রমোশনের প্রধান ড. শাহার লেভ-আরি।

গবেষণা নিবন্ধটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশ করা হয়।

গবেষণার অংশ হিসেবে ষাটের দশকে শুরু করা এক ডেটাবেজের স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস করা হয়।

ইসরায়েলের ১০ হাজার সরকারি পুরুষ কর্মকর্তার ৩২ বছরের স্বাস্থ্য ও আচার-আচরণসংক্রান্ত তথ্য ওই ডেটাবেজে ছিল। স্ট্রোক ও অকালমৃত্যুর দিকে গবেষণায় বিশেষ নজর দেয়া হয়।

গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের বেশির ভাগের বয়স চল্লিশের কোঠায় ছিল। তাদের মধ্যে ৬৪ শতাংশ অংশগ্রহণকারীর মৃত্যু বিভিন্ন রোগে হয়।

গবেষকদের ভাষ্য, ৩২ বছরের দীর্ঘ গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের তাদের বিবাহিত জীবনে সন্তোষের মাত্রা ১ (খুবই সফল বিয়ে) থেকে ৪ (অসফল বিয়ে) মাত্রার মধ্যে ফেলতে বলা হয়।

বিশ্লেষণে দেখা যায়, যারা ৪ মাত্রায় টিক দিয়েছিলেন, তাদের মধ্যে ৬৯ শতাংশ স্ট্রোকে মারা যান।

কার্ডিওভাসকুলার রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত বিএমআই এবং আর্থসামাজিক পরিস্থিতির কারণে মৃত্যুঝুঁকি নিয়েও স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস করেন গবেষকরা।

ড. লেভ-আরি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা যায়, বিবাহিত ও পারিবারিক জীবনের মান আয়ুষ্কালের ওপর প্রভাব ফেলে।

‘যেসব পুরুষ তাদের বিয়ে ব্যর্থ বলেছেন, কম বয়সে মৃত্যু হয়েছে তাদের। অন্যদিকে সুখী বিবাহিত পুরুষ তুলনামূলকভাবে বেশি বাঁচেন।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা