লাইফস্টাইল

বাসায় তৈরি করুন এয়ার ফ্রেশনার

সান নিউজ ডেস্ক: ঘরে সজীবতার ছোঁয়া পেতে কে না চায়। একটি ভালো বাড়ি চিন্তা করলেই ফ্রেশ ইয়ারের কথা সবার আগে মাথায় আসে। কেননা ভালো বাড়ী হতে হলে ফ্রেশ এয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেশ এয়ার যদি বাড়িতে না থাকে তবে মেজাজ খিটখিটে হয়ে যায়। টাটকা সুগন্ধযুক্ত ঘর সবারই ভালো লাগে। এর জন্য অনেকেই ঘরে এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন। যা ঘরে কৃত্রিম সুগন্ধ ছড়ায়।

কিন্তু কৃত্রিম সুগন্ধি এর পরিবর্তে বাড়িতে যদি প্রাকৃতিক সুগন্ধ যোগ করা যায় সেটা আরও বেশি ভালো হয়। যা আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। এতে আপনার বাড়তি খরচ কমবে। তবে আর দেরি কেন, আজই আপনার পছন্দের সুগন্ধি তৈরি করে নিন। চলুন তবে জেনে নেয়া যাক কিভাবে বাড়ির জন্য নিজের পছন্দস‌ই সুগন্ধি তৈরি করবেন-

লেবু ও রোজমেরিঃ লেবু ও রোজমেরির সুগন্ধি তৈরি করতে একটি পাত্রে কাটা লেবু, চালডাল তাজা রোজমেরি এবং ১ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে চুলায় রেখে কিছুক্ষণ গরম করুন। তারপর পাত্রটিতে কিছুটা পানি যোগ করুন এবং কম আঁচে গরম করতে দিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে ঢেলে নিন।

লেবু ও কমলার খোসাঃ বাড়িতে তাজা এবং প্রাকৃতিক সুভাষ এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। প্রাকৃতিক সুবাস তৈরি করতে যা করতে হবে তা হল, লেবুর খোসা কমলার খোসা বা অন্যান্য কোন পছন্দের সাইট্রাস ফলের খোসা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এবারে এতে অ্যাসেনশিয়াল অয়েল দিয়ে নামিয়ে নিন। অ্যাসেনশিয়াল অয়েল প্রাকৃতিক সুগন্ধি আনতে সহায়তা করে। এখন একটি স্প্রে বোতলে ঢেলে সারা বাড়িতে এটি ব্যবহার করতে পারেন।

পটপৌরিঃ পটপৌরির আলাদা একটি সুগন্ধ আছে। এর জন্য আপনি গাছ লাগাতে পারেন আবার পটপৌররি পাতা দিয়ে ও সুগন্ধি বানাতে পারেন। দীর্ঘস্থায়ী সুবাসের জন্য অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা