লাইফস্টাইল

বিফ ভেজিটেবল কারি

সান নিউজ ডেস্ক : সহজে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারেন চাইনিজ বিফ ভেজিটেবল কারি । এই আইটেমটি ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে সুস্বাদু।

জেনে নিন রেসিপি:

গরুর মাংস এক কেজি, ক্যাপসিকাম আড়াইশ গ্রাম, জুকিনি আড়াইশ গ্রাম, বিফ স্টক দুই কাপ, ঘন নারকেলের দুধ আধ কাপ, ঘি চল্লিশ গ্রাম, বড় পেঁয়াজকুচি একটি (মিহি), জিরাগুঁড়ো দুই টেবিল চামচ, হলুদ সরিষা দুই টেবিল চামচ, গরম মসলা ও হলুদ এক টেবিল চামচ করে, মরিচগুঁড়ো এক চা চামচ, লবঙ্গ ও রসুন ছেঁচা চারটি, দারচিনি দুই টুকরো, কারি পাতা চারটি, ধনেপাতা কুচি।

প্রণালি :

প্রথমে বড় প্যানে ঘি গরম করে পেঁয়াজকুচি ও রসুন মাঝারি আঁচে চার মিনিট ভাজুন। এরপর এতে সব মসলা ও কারিপাতা দিয়ে এক মিনিট ভেজে মাংস দিয়ে ভাল করে নেড়ে ৫/৭ মিনিট ভেজে বিফ স্টক দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এক ঘণ্টা রান্না করুন। ঢাকনা সরিয়ে দশ মিনিট পর কেটে রাখা জুকিনি ও ক্যাপসিকাম দিয়ে আরও মিনিট খানেক রান্না করুন। তারপর শেষে নারকেলের দুধ ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। ব্যস, হয়ে গেলো আপনার বিফ ভেজিটেবল কারি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা