লাইফস্টাইল

কাঁঠালে যত উপকার

সান নিউজ ডেস্ক : মৌসুমী ফল কাঁঠাল পাওয়া যাচ্ছে এখন। সুস্বাদু এই ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। কাঁঠালে ভিটামিন সি, এ, থায়ামিন, রিবোফ্লোবিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক, সোডিয়াম, ফোলিক এসিড থাকে।

এছাড়া কাঁঠালে মিনারেল, ফাইবার, প্রোটিন থাকে। এতে ফ্যাট নেই, ক্ষতিকর কোলেস্টেরলও নেই। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল। এ কারণে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা এই করোনাকালে বেশ জরুরি। দারুণ পুষ্টিগুণ সম্পন্ন এই ফল আমাদের বিভিন্ন অসুখ বিসুখ থেকেও রক্ষা করে। যেমন:

* ক্যানসার প্রতিরোধক: কাঁঠালে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট আছে। এছাড়া এতে ভিটামিন সি বেশি থাকায় ফলটি ফুসফুস ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, গ্যাস্ট্রিক ক্যানসার, স্কিন ক্যানসার ও প্রোস্টেট ক্যানসারের মতো বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে।

* ওজন কমায়: কাঁঠালে ফ্যাট না থাকা ও ক্যালরি কম থাকায় এই ফল খাওয়াতে ওজন কমে ও নিয়ন্ত্রণে থাকে।

* রক্তচাপ কমায়: কাঁঠালে পটাশিয়াম বেশি থাকায় তা রক্তচাপ কমায়, এর ফলে হৃদরোগ, স্ট্রোকের মতো রোগ প্রতিরোধ হয়।

* হজম শক্তি বাড়ায়: কাঁঠালে ফাইবার বা আঁশ বেশি থাকায় তা হজম শক্তি বাড়ায়। পরিমাণে বেশি খেয়ে ফেললেও পাকস্থলীতে বিরূপ প্রভাব ফেলে না। এছাড়া কাঁঠাল বাওয়েল মুভমেন্ট উন্নত করে। শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে কোলন সুস্থ রাখে কাঁঠাল।

* ইনসোমনিয়া দূর করে: অনেকেই ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের ব্যাঘাতে ভোগেন। তাদের জন্য কাঁঠাল বেশ উপকারী। এতে ম্যাগনেশিয়াম ও আয়রন বেশি থাকায় ফলটি খেলে ঘুম ভালো হয়।

* ডায়াবেটিসের জন্য ক্ষতিকর নয়: যদিও কাঁঠাল খেতে খুব মিষ্টি হয়, কিন্তু তা থেকে খুব ধীরে ধীরে রক্তে সুগার শোষণ হয়। এ কারণে ডায়াবেটিক রোগীদের জন্য কাঁঠাল ক্ষতিকর না।

* চোখ ও ত্বকের জন্য উপকারি: কাঁঠালে ভিটামিন এ বেশি থাকায় তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়া দৃষ্টিশক্তি কমে যাওয়া ও চোখে ছানি পড়া রোগ থেকে রক্ষা করে। বয়স বাড়ার কারণে ত্বক কুঁচকে যাওয়া সমস্যা দূর করে কাঁঠাল। রোগে পুড়ে যাওয়া ত্বক ভালো করে।

* আলসার প্রতিরোধ করে: আলসারের মতো পেটের পীড়ার জন্য যারা ওষুধ সেবন করেন, তারা সেসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ভোগেন। এক্ষেত্রে আলসার প্রতিরোধের সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায় হলো কাঁঠাল খাওয়া। কারণ এতে অ্যান্টি আলসারেটিভ,অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর।

* হাড়ের যত্নে: কাঁঠালে যেহেতু পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে, তাই হাড়ের যত্নে এই ফল বেশ উপকারি। এতে ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম থাকায় তা শরীরে ক্যালসিয়াম শোষণে ভালো ভূমিকা রাখে।

* মস্তিষ্কের জন্য উপকারী: নার্ভাস সিস্টেমের সমস্যায় ক্লান্তি, মানসিক চাপ ও মাংসপেশী ব্যথার মতো উপসর্গ দেখা দিলে কাঁঠাল খান নিয়মিত। এতে থাকা থিয়ামিন ও নিয়াসিন মস্তিষ্কের জন্য বেশ উপকারী।

গবেষকরা এখনো কাঁঠালের নতুন সব উপকারিতা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। শরীরের অন্য সব রোগ ও সমস্যা দূর করতে কাঁঠালের আরো কিছু উপকারিতার কথাও হয়তো আমরা শিগগিরই জানতে পারবো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা