লাইফস্টাইল

আম খাওয়ার পর যা যা খাবেন না

সান নিউজ ডেস্ক : তীব্র তাপদাহে জীবন অতীষ্ট হলেও গ্রীষ্মকালের জন্য অধীর আগ্রহে বসে থাকা মানুষের সংখ্যা নেহাতই কম নয়। কারণ এই সময় লোভনীয় সব ফল চলে আসে হাতের কাছে। পাকা পাকা ফলের গন্ধে ম ম করে চারিদিক।

বিশেষ করে গরম যত বাড়তে থাকে, ফলের রাজা আম খেতে আর তর সয় না কারও কারও। রসালো আমের তৃপ্তি যেন ভুলিয়ে দেয় গরমের কষ্ট। নানা জাতের আমের স্বাদে হারিয়ে যান অন্য ভুবনে। কিন্তু এই আম আপনার স্বাদ আর শান্তির এই মুহূর্তকে করে দিতে পারে বিষাদের, যদি আম খাওয়ার পর এই পাঁচটি জিনিস আপনি খান।

দই: পাকা আম টক কিংবা মিষ্টি দইয়ের সঙ্গে মেখে ভাত অথবা চিড়া দিয়ে খেতে অনেকেরই ভালো লাগে। এমন মেন্যু বাঙালির খাবারের তালিকায় দেখা যায় হরহামেশা। কিন্তু এতে নিজেরই ক্ষতি করছেন। আম-দই একসঙ্গে খাওয়া বা আম খাওয়ার পর পরই দই খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ আম আর দই একসঙ্গে হলে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, যাতে শরীরের বিভিন্ন সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

মরিচ ও মশলাদার খাবার: অনেক সময় পাকা আম একটু টক-টক লাগলে মরিচ-লবণ দিয়ে মেখে স্বাদ বাড়ান। এতেও হতে পারে সমস্যা। আম খাওয়ার পর মরিচ ও মশলাদার খাবার পেটে সমস্যা তৈরি করতে পারে, হতে পারে চর্মরোগও।

করলা: কখনও করলা ও আম একসঙ্গে করবেন না। আবার হতে পারে আম খাওয়ার পর খেলেন তিতা এই সবজিটি। এতে বমি বমি ভাব হতে পারে, বমিও করতে পারেন, হতে পারে শ্বাস প্রশ্বাসে সমস্যাও।

পানি: ফল খাওয়ার পর পানি না খাওয়ার বিষয়টি অনেকেরই জানা। তারপরও তা কেউ কেউ আমলে নেন না। তেমনই আম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে পেট ব্যথা, গ্যাস কিংবা বুক জ্বালা-পোড়া করতে পারে। এমনটা বারবার করলে অন্ত্রের সংক্রমণের ঝুঁকি থাকে, যা গুরুতর হয়ে দাঁড়াতে পারে। আম খাওয়ার অন্তত আধ ঘণ্টা পর পানি পান করতে পারেন।

কোমল পানীয়: আম খাওয়ার পর পরই ঠাণ্ডা বা কোমল পানীয় খাওয়া বাদ দিন। এতে হতে পারে বড় ধরনের ক্ষতি। আমে থাকে অনেক শর্করা এবং কোমল পানীয়তেও রয়েছে উচ্চমাত্রার শর্করা। তাতে করে রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে যেতে পারে এবং তা ডায়াবেটিক রোগীর জন্য হতে পারে খুবই বিপজ্জনক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা